Entertainment

চিনতে পারছেন বাংলার এই সুন্দরী নায়িকাকে, কেন বাছলেন এক বৃদ্ধার চরিত্র

চেনা সত্যিই দায়! প্রস্থেটিক মেকআপ যে মানুষকে কীভাবে বদলে দিতে পারে তার আর এক উদাহরণ বাংলার এই সুন্দরী নায়িকার ৭০ বছরের বৃদ্ধা হয়ে ওঠা।

তিনি এই টলিউডের প্রথমসারিতে থাকা নায়িকা। তাঁর রূপে মুগ্ধ গোটা বাংলা। বাংলা সিনেমার এই সুন্দরী নায়িকা হঠাৎ বদলে গেলেন ৭০ বছরের বৃদ্ধায়। যাঁকে ওই রূপে দেখার পর চেনা সত্যিই অসম্ভব হয়ে উঠছে।

অনেকেই আন্দাজ করার চেষ্টা করছেন। তবে সকলে যে সঠিক নামটা বলতে পারছেন তাও নয়। এই প্রতিবেদনের বাকি অংশ পড়ার আগে বরং আপনিও একবার চেষ্টা করে দেখতে পারেন। তারপর প্রতিবেদনটি পড়লে তো জেনেই যাবেন আপনি সঠিক কিনা।

বাংলার সিনেমা জগতে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ‘খোকাবাবু’, ‘চ্যালেঞ্জ’, ‘রোমিও’, ‘খোকা ৪২০’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘পরিণীতা’ সহ সেই একের পর এক হিট সিনেমায় দেব বা জিৎ-এর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কিন্তু চেনা দায় এই মেকআপে।

পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী শুভশ্রী মাঝে কিছুদিন কাজ থেকে দূরে থাকার পর এবার ফিরছেন পর্দায়। তবে বড় পর্দায় নয়। ওটিটি জগতে শুভশ্রী এবার ডেবিউ করতে চলেছেন। আর সেই ডেবিউ হচ্ছে একদম অন্য রূপে। সুন্দরী নায়িকা নন, শুভশ্রী এবার পর্দায় ফিরছেন ৭০ বছরের ইন্দুবালা সেজে।

‘ইন্দুবালা ভাতের হোটেল’, দেবালয় ভট্টাচার্য পরিচালিত হইচই-এর এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রই শুভশ্রী। শুভশ্রী জানাচ্ছেন, তিনি এই ওয়েব সিরিজের স্ক্রিপ্ট পড়ার পরই স্থির করে নেন যে তিনি এই চরিত্রটি করবেন। দর্শকের বুকে ঝড় তোলা সুন্দরী নায়িকা নন, ইন্দুবালা ভাতের হোটেল শুভশ্রীর জন্য একটা বড় চ্যালেঞ্জ সন্দেহ নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026