Entertainment

নেতাজিকে নিয়ে সিনেমার শ্যুটিং শুরু হল আসানসোলে

নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের পর বিভিন্ন সময়ে তাঁকে নানা রূপে নাকি দেখা গেছে। এমন কথা অনেকেরই জানা। তারমধ্যে সবচেয়ে বেশি চর্চিত হয়েছে ‘গুমনামি বাবা’ চরিত্রটি। বহু মানুষ মনে করেন নেতাজি গুমনামি বাবা রূপেই ফিরে এসেছিলেন। সেই গুমনামি বাবাকে নিয়েই শুরু হল একটি সিনেমার শ্যুটিং। নাম ‘গুমনামি’। সিনেমাটি পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়। গুমনামি বাবা-র চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

মঙ্গলবার থেকে শুরু হল এই সিনেমার শ্যুটিং। আসানসোলে শুরু হল শ্যুটিং। আসানসোলের অন্ডাল বিমানবন্দরে মহরত শট শ্যুট করা হয়। এই সিনেমায় আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় অভিনয় করতে পারেন বলেও শোনা যাচ্ছে। এদিকে বাবুল সুপ্রিয় সিনেমাটি নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত অন্ডাল বিমানবন্দরে মহরত শট হচ্ছে বলে তিনি আরও উত্তেজিত বলে ট্যুইটে প্রকাশ করেন বাবুল।

অনেকে মনে করেন নেতাজি নাকি উত্তরপ্রদেশের ফিরোজাবাদে গুমনামি বাবা বা মহাকাল বা ভগবানজি নামে ছিলেন। সেখানেই বেশ কিছু দিন কাটান তিনি। যদিও এটা পুরোটাই মনে করা। ভারত সরকার এখনও পর্যন্ত নেতাজি অন্তর্ধান নিয়ে ৩টি কমিশন গঠন করেছে। যদিও সম্পূর্ণ সত্য এখনও অধরা। এদিকে এদিন শ্যুটিং শুরু হওয়া গুমনামি সিনেমাটি মুক্তি পেতে পারে এবারের দুর্গাপুজোর সময়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026