World

বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি, দাবি ফরাসি ঐতিহাসিকের

ফ্রেঞ্চ সিক্রেট সার্ভিস বা ফরাসি গোয়েন্দা সংস্থার রিপোর্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর জাপান অধিকৃত তাইপে-র তাইহোকু বিমানবন্দরে ১৮ অগাস্ট, ১৯৪৫-এ বিমান দুর্ঘটনায় মৃত্যুর কোনও উল্লেখ নেই। ১১ ডিসেম্বর ১৯৪৭-এর রিপোর্টে বরং নেতাজি তখনও জীবিত বলেই দাবি করা হয়েছে। তবে নেতাজি তখন ঠিক কোথায় আছেন সে সম্বন্ধে তাদের কাছে কোনও খোঁজখবর নেই বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। এমনই দাবি করলেন ফরাসি ঐতিহাসিক জে‌ বি পি মোরে। তিনি জানিয়েছেন ফরাসি গোয়েন্দা সংস্থার রিপোর্ট পড়ে দেখেই একথা জানাচ্ছেন তিনি। তাই তাঁর মতে, নেতাজির কোনও বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি।

নেতাজির মৃত্যু এখনও এক রহস্য। বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা দীর্ঘকালের। সুভাষচন্দ্র বসু মৃত কিনা তা জানতে সরকার এখনও পর্যন্ত ৩টি কমিশন নিয়োগ করেছে। ১৯৫৬-তে শাহনাওয়াজ কমিটি এবং ১৯৭০-এ খোসলা কমিশন জানায় নেতাজির বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে। কিন্তু ১৯৯৯-তে গঠিত মুখার্জী কমিশন জানায়, নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি। যদিও সরকার মুখার্জী কমিশনের সেই দাবিকে মান্যতা দেয়নি। কিন্তু তারপরও থেমে থাকেনি গবেষণা। যার সাম্প্রতিকতম ফল জে‌ বি পি মোরের দাবি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026