State

এই মন্দিরে দেবতাজ্ঞানে পূজিত হন নেতাজি সুভাষচন্দ্র বসু

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হল মহা ধুমধামে। পরাক্রম দিবস পালন করল দেশ। রাজ্যের একটি মন্দিরে বিগ্রহ হিসাবে প্রতিষ্ঠিত নেতাজির মূর্তি। সেখানও হল পুজো।

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালিত হল দেশজুড়ে। কেন্দ্র এই দিনটিকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির জন্মদিবসে এই মহান দেশনায়কের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

দেশের নানা প্রান্তে নেতাজির মূর্তি রয়েছে। সেখানে নেতাজির মূর্তি সাজিয়ে, রং করে, পরিস্কার করে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদনও হয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিও কয়েকদিন আগে থেকেই সাফ করা, রং করার কাজ চলছিল।

কিন্তু এই দিনের পর নেতাজি মূর্তির খবর অধিকাংশ ক্ষেত্রেই রাখা হয়না। মূর্তি অবহেলায় পড়ে থাকে। এমনই বিভিন্ন দেশনায়কের মূর্তির ক্ষেত্রেই হয়ে থাকে। কিন্তু এই বঙ্গেই এমন এক মন্দির রয়েছে যেখানে বিগ্রহের মর্যাদায় নেতাজি পূজিত হন।

এখানে বলে রাখা ভাল যে বারাণসীতে একটি নেতাজির মন্দির স্থাপিত হয়েছে ২০২০ সালে। তবে এ বঙ্গে জলপাইগুড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে রয়েছে নেতাজির মূর্তি। গর্ভগৃহের দেওয়ালে ম্যুরালের মত করে রাখা।

সেখানে অন্য দেবতাদের সঙ্গে নেতাজিও সারাবছর পূজিত হন। জন্মদিনে নেতাজির জন্য বিশেষ ভোগও নিবেদন করা হয়। এখানে সারা বছরই পূর্ণ শ্রদ্ধা ও ভক্তিতে নেতাজি সম্মান পান।

একসময় বুড়ো বাবা নামে এক সাধু এই মন্দির নির্মাণ করেছিলেন। জলপাইগুড়ির মাসকলাইবাড়িতে এই মন্দির তৈরি করার পর সেই হনুমান মন্দিরে রাম সীতার সঙ্গে রয়েছেন নেতাজিও। পূজিত হচ্ছেন ঈশ্বরজ্ঞানে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026