Business

৩৭০ প্রত্যাহার, পড়ে গেল ভারতীয় শেয়ার বাজার

জম্মু কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা ৩৭০ ধারা প্রত্যাহার করেছে কেন্দ্র। রাজ্যসভায় এ বিষয়ে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। কাশ্মীর রাজ্যেরই বিলুপ্তি ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে সেটিকে ভাগ করে ফেলা। এসব খবর সামনে যখন আসে তখন ভারতীয় শেয়ার বাজার খোলা। খুব স্বাভাবিকভাবেই এর প্রভাব শেয়ার বাজারে পড়ে। কাশ্মীর জুড়ে সেনা মোতায়েন, ৩৭০ প্রত্যাহার বড় প্রভাব ফেলে বাজারে। যদিও তার আগে থেকেই বাজার ছিল নিম্নমুখী।

মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বাণিজ্য সংক্রান্ত জটিলতা প্রভাব ফেলেছে গোটা বিশ্বের বাজারেই। প্রায় সব বাজারই নিম্নমুখী ছিল। ফলে ভারতীয় বাজারেও তার প্রভাব ছিল স্বাভাবিক। তাই সোমবার বাজার খোলার পর থেকেই বাজারের সূচক ছিল নিম্নমুখী। সেই অবস্থায় ৩৭০ প্রত্যাহার মরার ওপর খাঁড়ার ঘা-টা মেরে দেয়। বাজার এক সময়ে ৭০০ পয়েন্টের ওপর পড়ে যায়। যদিও বন্ধ হওয়ার আগে কিছুটা ঘুরে দাঁড়ায় বাজার।

সোমবার বাজার বন্ধ হওয়ার সময় মুম্বই শেয়ার বাজারের সূচক সেনসেক্স ৪১৮ পয়েন্ট পড়ে বন্ধ হয় ৩৬ হাজার ৬৯৯ পয়েন্টে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচর নিফটি বন্ধ হয় ১০ হাজার ৮৬২ পয়েন্টে। পতন হয় ১৩৪ পয়েন্টের। নিম্নমুখী এই প্রবণতা যদি বজায় থাকে তবে বাজার আরও নিচে চলে যাবে এ নিয়ে কোনও সন্দেহ নেই। সপ্তাহের শুরুটাই যা হল তাতে গোটা সপ্তাহটা নিয়েই এখন কপালের ভাঁজ পুরু হয়েছে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত মানুষজনের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026