Business

দীর্ঘদিন পর বড়সড় ধসের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার

কার্যত মাথায় হাত ফেলার জোগাড় করল ভারতীয় শেয়ার বাজার। অনেকদিন এত বড় ধস দেখতে হয়নি বাজারকে। সপ্তাহের শুরুতেই মুখ শুকিয়েছে দালাল স্ট্রিটের।

এই নিয়ে টানা ৫ দিন হল ভারতীয় শেয়ার বাজার নিচের দিকেই নামছে। তবে সোমবার বাজার যে জায়গা ছুঁল তা লগ্নিকারীদের মধ্যে রীতিমত আতঙ্কের সৃষ্টি করেছে। ফলে বাজার আরও পড়ার ভয় পাচ্ছেন বিশেষজ্ঞেরা।

সোমবার সকালে বাজার খোলার পর থেকেই ভারতীয় শেয়ার বাজারে পতন নজর কাড়ে। তরতর করে নামতে থাকে বাজার। বিশ্বের শেয়ার বাজারে মন্দা দশার প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও যে আছড়ে পড়ছিল। সোমবার তা একটু বেশিই আছড়ে পড়ল।

এদিন দুপুরে একসময় মুম্বই শেয়ার সূচক প্রায় ২ হাজার পয়েন্ট পড়ে যায়। যদিও বাজার বন্ধ হওয়ার সময় তা কিছুটা সামলে যায়। ফলে বন্ধ হওয়ার সময় মুম্বই শেয়ার বাজারের সূচক ১ হাজার ৫৪৫ পয়েন্ট পড়ে বন্ধ হয় ৫৭ হাজার ৪৯১ পয়েন্টে।

মুম্বই শেয়ার সূচকের মতই ধাক্কা খেয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি। ৪৬৮ পয়েন্ট পড়ে একদিনে বাজার নেমে দাঁড়ায় ১৭ হাজার ১৪৯ পয়েন্টে। ফলে সাড়ে ১৭ হাজারের ওপর থেকে পিছলে গেল নিফটি।

শেয়ার বাজারের এই পতন কি চলতেই থাকবে? বিশেষজ্ঞেরা মনে করছেন এই প্রবণতা কিন্তু এখনই বন্ধ হওয়ার নয়। এই প্রবণতা অব্যাহত থাকবে।

অন্তত মার্কিন ফেডারেল রিজার্ভের বৈঠক থেকে কি সিদ্ধান্ত বেরিয়ে আসে আপাতত সেই দিকেই নজর রয়েছে লগ্নিকারীদের। তাই সেই সিদ্ধান্ত সামনে আসা পর্যন্ত বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন তাঁরা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026