Business

ফের রেকর্ড উচ্চতায় ভারতীয় শেয়ার বাজার, ১৭ হাজারে নিফটি

ফের রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলল ভারতীয় শেয়ার বাজার। সেনসেক্স ও নিফটি ২ সূচকই এদিন রেকর্ড গড়ে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দালাল স্ট্রিটে।

ভারতীয় শেয়ার বাজারে চাঙ্গা ভাব বজায় রয়েছে বেশ কিছুদিন ধরেই। কদিন আগেই মুম্বই শেয়ার সূচক ৫৬ হাজারের গণ্ডি পার করে রেকর্ড তৈরি করেছিল। মঙ্গলবার তাও ছাপিয়ে তৈরি হল নতুন রেকর্ড।

এদিন ৫৭ হাজারের গণ্ডি পার করে গেল সেনসেক্স। এই উচ্চতায় সূচক পৌঁছল ভারতীয় শেয়ার বাজারে প্রথম। এদিন ৫৭ হাজার ছোঁয়ার আশা একটা ছিলই।

বাজার খোলার পর থেকেই চাঙ্গা ভাব আরও আশা বাড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ৫৭ হাজার ছুঁয়ে ফেলে বাজার।

তারপর তা আরও বাড়তে থাকে। এক সময় সাড়ে ৫৭ হাজারও পার করে যায় সূচক। দিনের শেষে ৬৬২ পয়েন্ট বেড়ে সেনসেক্স বন্ধ হয় ৫৭ হাজার ৫৫২ পয়েন্টে।

মুম্বই শেয়ার বাজারের সূচক সেনসেক্সের সঙ্গে তাজা ভাব দেখা গেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিতেও।

নিফটি এদিন ১৭ হাজারের গণ্ডি পার করে রেকর্ড গড়ে। দিনের শেষে ২০১ পয়েন্ট বেড়ে নিফটি বন্ধ হয় ১৭ হাজার ১৩২ পয়েন্টে।

অবশ্যই এই চাঙ্গা ভাবের জেরে বাজারের এই উত্থানে খুশির হাওয়া বয়ে গেছে দালাল স্ট্রিটে। বিনিয়োগকারীরাও বেজায় খুশি বাজারের এই উত্থানে। তবে বিশেষজ্ঞেরা বুঝে শুনে বিনিয়োগেরই পরামর্শ দিচ্ছেন।

এদিন সবচেয়ে ভাল ফল করে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টেক মহিন্দ্রা, বাজাজ ফাইনান্স, ভারতী এয়ারটেল, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্তান ইউনিলিভার, এইচসিএল টেকনোলজিস-র মত সংস্থাগুলি।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026