Business

ধস অব্যাহত, পড়েই চলেছে ভারতীয় শেয়ার বাজার

সকালে এখন শেয়ার বাজার খুললেই বুক ধুকপুক করা শুরু হয়ে যাচ্ছে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত মানুষজনের। এই বুঝি ধস নামল। হচ্ছেও তাই। গত সোম ও মঙ্গলবারের পর বুধবারও বাজারে ধস অব্যাহত। পড়েই চলেছে বাজার। বুধবার দিনের একটা সময়ে ২ হাজার ৪০০ পয়েন্ট পড়ে যায় মুম্বই শেয়ার বাজার। যত বিশ্ব জুড়ে করোনার শিকার বাড়ছে। করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। ততই পড়ছে বাজার।

বুধবার দিনের শেষে অবশ্য কিছুটা হলেও ঘুরে দাঁড়ায় বাজার। দিনের শেষে ১ হাজার ৭০৯ পয়েন্ট পড়ে বাজার বন্ধ হয় ২৮ হাজার ৮৬৯ পয়েন্টে। বড়সড় ধাক্কা খেয়েছে নিফটিও। নিফটি এদিন দিনের শেষে ৪৯৮ পয়েন্ট পড়ে যায়। দিনের শেষে নিফটি বন্ধ হয় ৮ হাজার ৪৬৮ পয়েন্টে। এমন অঙ্কে মুম্বই শেয়ার সূচক বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক গিয়ে দাঁড়িয়েছে যে তা শেষ কবে দেখা গিয়েছিল তা অনেকেই ভুলতে বসেছেন।

বুধবার ব্যাঙ্কিং সেক্টরের শেয়ার সবচেয়ে বেশি পড়েছে। এইডিএফসি, কোটাক মহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও ইন্ডাসইন্ড ব্যাঙ্ক সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়। যেভাবে বিশ্ব জুড়ে করোনা ছড়াচ্ছে। তাতে দিন ঘুরলেই রাতারাতি সব ঠিক হয়ে যাবে এমন সম্ভাবনা নেই। বরং এটাই পরিস্কার নয় যে এই পরিস্থিতি কতদিন বজায় থাকবে। এই অবস্থায় ভারতীয় শেয়ার বাজার কোথায় নামবে সেটাই বুঝে উঠতে পারছেন না কেউ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026