প্রতীকী ছবি
শনি ও রবিবার থাকায় ২ দিন রেহাই পেলেও সোমবার বাজার খুলতেই ফের ধসের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার। বাজার খোলার পরই বেচার ঠেলায় হুহু করে পড়তে থাকে সূচক। যা বাজার বন্ধ হওয়া পর্যন্ত বজায় ছিল। বিশ্ব জুড়েই করোনা ভাইরাসের জেরে যে উদ্বেগ ছড়িয়েছে তাতে হুহু করে পড়ছে বিভিন্ন শেয়ার বাজারের সূচক। তার প্রভাব থেকে মুক্ত হতে পারল না ভারতও। একদিনে সোমবার ভারতীয় শেয়ার বাজার পড়ল ২ হাজার ৭১৩ পয়েন্ট। যাকে ফের বড় ধস হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা।
সোমবার বাজার খোলার পরই মুম্বই শেয়ার সূচক নিচের দিকে নামতে থাকে। যা দিনের শেষে হারায় ২ হাজার ৭১৩ পয়েন্ট। বাজার বন্ধ হয় ৩১ হাজার ৩৯০ পয়েন্টে। এভাবে পড়তে থাকলে ৩০ হাজারি ঘরও ভারতীয় শেয়ার বাজার ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। নিফটিও এদিন বড় ধসের মুখে পড়ে। দিনের শেষে নিফটি পড়েছে ৭৫৭ পয়েন্ট। বন্ধ হয় ৯ হাজার ১৯৭ পয়েন্টে।
বিশ্ব জুড়ে করোনাকে প্যানডেমিক ঘোষণা করেছে হু। করোনায় এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ৬ হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে। করোনা কাবু করেছে ১ লক্ষ ৭৩ হাজার ৩১৮ জনকে। করোনা থেকে সেরে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৭৮৯ জন। এই পরিস্থিতিতে সারা বিশ্ব জুড়েই করোনা নিয়ে একটা ভীতি ছড়িয়েছে। যার প্রভাব পড়েছে বিভিন্ন শেয়ার বাজারে। বিশ্বের প্রায় সব শেয়ার বাজারের হালই বেহাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…