Business

রেকর্ড উচ্চতা ছুঁল ভারতীয় শেয়ার বাজার

বৃহস্পতিবার বাজার চলাকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল ভারতীয় শেয়ার বাজার। একসময়ে ৩৪০ পয়েন্ট বেড়ে মুম্বই শেয়ার সূচক সেনসেক্স পৌঁছে যায় ৪০ হাজার ৩৯২ পয়েন্টে। ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে এই উচ্চতা ছোঁয়ার রেকর্ড সেনসেক্সের নেই। এমন রেকর্ড উচ্চতা ছোঁয়ায় দালাল স্ট্রিটে কার্যত দিওয়ালীর পর ফের এক দিওয়ালীর আনন্দ গ্রাস করে।

দিনের শেষে অবশ্য সূচক শেয়ার বিক্রির চাপে কিছুটা হলেও নামে। অবশেষে বন্ধ হওয়ার সময় ৭৭ পয়েন্ট বেড়ে সেনসেক্স এদিনের মত স্থির হয় ৪০ হাজার ১২৯ পয়েন্টে। এভাবে ৪০ হাজারি গণ্ডি ধরে রাখাটাও কিন্তু ভাল লক্ষ্মণ বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। এই ধীরে হলেও প্রাত্যহিক উত্থান যদি ভারতীয় শেয়ার বাজার ধরে রাখতে পারে তাহলেও বাজারে একটা স্থিতিশীলতা তৈরি হবে। যা বাজারের পক্ষেই ভাল।

সেনসেক্সের উত্থানে পালে হাওয়া পায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও। যদিও বাজারের শেষের দিকে ব্যাঙ্কিং সেক্টরের স্টক বিক্রির ধুম পড়ায় ফের কিছুটা নিচে নামে নিফটি। যদিও নিফটি দিন শেষ করেছে সূচক সবুজ রেখেই। এদিন দিনের শেষে ৩৩ পয়েন্ট বেড়ে নিফটি বন্ধ হয় ১১ হাজার ৮৭৭ পয়েন্টে। দিওয়ালীর মরসুমে চাঙ্গা শেয়ার বাজার শুক্রবারে এই সপ্তাহ শেষটা কেমন করে সেদিকেই চেয়ে সকলে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026