Business

কমল রেপো রেট, পড়ে গেল শেয়ার বাজার

দেশের আর্থিক বৃদ্ধির হারকে শক্তিশালী করতে এদিন ফের একবার রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যাতে মধ্যবিত্ত গাড়ি, বাড়ির ঋণগ্রহীতারা খুশির হয়েছেন। একটা আশা তৈরি হয়েছে যে তাঁদেরও ঋণের ওপর সুদের হার কমবে। কিন্তু রেপো রেট কমা খুশি করতে পারেনি ভারতীয় শেয়ার বাজারকে। বরং এদিন রেপো রেটের হার হ্রাস ফেলে দিয়েছে বাজারকে। যে বাজার ২৫০ পয়েন্টে বেড়ে থেকে আগের দিন বন্ধ হয়েছিল সেই বাজার শুক্রবার পড়ে যায় ৪৩৩ পয়েন্ট।

শুক্রবার মুম্বই শেয়ার বাজার বন্ধ হয়েছে ৪৩৩ পয়েন্ট পড়ে। সূচক সেনসেক্স যেখানে আগের দিন সবুজ উর্ধ্বমুখী তিরে শেষ করেছিল, সেখানে তা এদিন শেষ হয় লাল নিম্নমুখী তির দিয়ে। সেনসেক্স ৪৩৩ পয়েন্ট পড়ে বন্ধ হয় ৩৭ হাজার ৬৭৩ পয়েন্টে। অন্যদিকে পড়েছে নিফটিও। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১৩৯ পয়েন্ট পড়ে বন্ধ হয় ১১ হাজার ১৭৪ পয়েন্টে।

শুক্রবার রেপো রেট কমার কথা ঘোষণা হওয়ার পর সবচেয়ে বেশি পড়তে থাকে ব্যাঙ্কিং সেক্টর ও ফিনান্সিয়াল সেক্টর। যা কার্যত পুরো বাজারটাকেই এদিন নামিয়ে এনেছে। অনেকেই ব্যাঙ্কের শেয়ার বেচতে থাকেন। বেচতে থাকেন ফিনান্সিয়াল সেক্টরের শেয়ারগুলি। যেভাবে বারবার জিডিপি হারের নিম্নমুখী রিভিশন চলছে তাতে লগ্নিকারীরা আর ঝুঁকি নিতে সাহস করেননি বলেই মনে করছেন শেয়ার বিশেষজ্ঞেরা।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026