Entertainment

স্টিভেন স্পিলবার্গের কথায় আনন্দে আত্মহারা বাহুবলীর পরিচালক রাজামৌলি

কি এমন কথা বললেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ যে বাহুবলীর পরিচালক রাজামৌলির মনে হল চেয়ার থেকে উঠে নাচেন? কথাটা অবশ্য নেচে ওঠার মতই ছিল।

বিশ্বের অন্যতম সেরা পরিচালকদের তালিকায় তিনি পড়েন। তিনি কিংবদন্তি। চলচ্চিত্র দুনিয়াকে তিনি ‘ইটি’, ‘ইন্ডিয়ানা জোনস’, ‘জুরাসিক পার্ক’, ‘সিন্ডলার্স লিস্ট’, ‘জস’, ‘এম্পায়ার অফ দ্যা সান’, ‘সেভিং প্রাইভেট রায়ান’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’, ‘ওয়েস্ট সাইড স্টোরি’ সহ একগুচ্ছ কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তাঁর এখনও পর্যন্ত সর্বশেষ সিনেমা ‘ফ্যাবলম্যানস’।

তিনি স্টিভেন স্পিলবার্গ। তাঁর সঙ্গেই ভিডিও কলে কথা হল ‘বাহুবলী’, ‘আরআরআর’-এর মত ভারতে সাড়া জাগানো সিনেমার পরিচালক এসএস রাজামৌলির। কথা হওয়ার পাশাপাশি রাজামৌলি শুনলেন স্পিলবার্গের কাছে আরআরআর নিয়ে অনেক কথা।

স্পিলবার্গ জানান, তিনি আরআরআর দেখেছেন। যা তাঁর অসাধারণ লেগেছে। সিনেমাটিকে ‘আই ক্যান্ডি’ বলে ব্যাখ্যা করেছেন স্পিলবার্গ।

অভিনয়ও স্পিলবার্গের দারুণ লেগেছে। অসাধারণ এই সিনেমার দৃশ্যায়ন। স্পিলবার্গের মতে, এই সিনেমাটি দেখতে পাওয়া তাঁর কাছে একটা অসাধারণ প্রাপ্তি।

এসএস রাজামৌলি, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @ssrajamouli

স্বয়ং স্পিলবার্গের মুখে কথাগুলো শুনতে পাওয়া যে কোনও পরিচালকের কাছেই একটা বড় পাওয়া। সেই স্পিলবার্গের কাছ থেকে আরআরআর নিয়ে এই দরাজ সার্টিফিকেট পাওয়ার পর রাজামৌলি জানান, কথাগুলো শোনার পর মনে হচ্ছিল চেয়ার থেকে উঠে নাচেন। এটা তাঁর কাছে কত বড় পাওয়া তা যে কোনও চলচ্চিত্র জগতের মানুষের কাছেই অনুমেয়।

এক জীবন্ত কিংবদন্তির রাজামৌলির প্রশংসায় এভাবে পঞ্চমুখ হওয়া ভারতবাসীর জন্যও অত্যন্ত গর্বের। প্রসঙ্গত আরআরআর সিনেমার গান ‘নাতু নাতু’ অস্কারে সেরা গানের তালিকাতেও মনোনীত হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026