Sports

ইডেনে ফিরলেন স্টিভ ও

ফের ইডেনের সবুজ গালিচায় পা দিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক স্টিভ ও। এবার আর খেলোয়াড় হিসাবে নয়। লেখক হিসাবে। তিনি একটি বই লিখছেন ক্রিকেটের ওপর। স্পিরিট অফ ক্রিকেট নামে বইটির জন্য নানা প্রান্তে ঘুরছেন স্টিভ। একটি তথ্যচিত্র নিয়েও নাকি কাজ শুরু করেছেন। সোমবার ইডেনে শুরু হতে যাচ্ছিল বাংলা ও দিল্লির মধ্যে রনজি ম্যাচ। তার আগেই সেখানে হাজির হন স্টিভ।

অবশ্যই রনজি ম্যাচে বিশ্ব ক্রিকেটের অন্যতম নাম স্টিভ ওকে পেয়ে খুশি ক্রিকেটাররা। ইডেনে বেশ কিছুক্ষণ কাটান স্টিভ। সময় কাটান খেলোয়াড়দের সঙ্গে। ১৯৯৯ সালের বিশ্বকাপ বিজেতা অধিনায়ক এদিন অনেক ছবিও তোলেন। ক্যামেরা হাতেই তাঁকে সর্বক্ষণ দেখা গেছে। ইডেনকে ভারতীয় ক্রিকেটের মক্কা বলা হয়। সেই ইডেনের সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেকথাও বলেন স্টিভ।

ইডেন থেকে বেরিয়ে স্টিভ ও হাজির হন ময়দানে। সেখান থেকে কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাঠে। সেখান থেকে যান ক্যালকাটা কাস্টমস-এর মাঠে। প্রায় সারা দিনটাই তিনি ঘুরেছেন এখানে। কলকাতার সঙ্গে অবশ্য স্টিভ ওর সম্পর্ক অনেক দিনের। উদয়ন চিলড্রেনস হোমের সঙ্গে যুক্ত তিনি। ব্যারাকপুরে উদয়ন চিলড্রেনস হোমে গত রবিবারটা কাটিয়েছিলেন স্টিভ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026