SciTech

১০০ বছরের মধ্যে বসবাসের নতুন গ্রহ খুঁজতে হবে মানুষকে, সতর্ক করলেন হকিং

জনবিস্ফোরণ, গ্রহাণুর হামলা ও জলবায়ু পরিবর্তন। এগুলোর যে কোনও একটা শেষ করে দিতে পারে মানব সভ্যতাকে। ফলে মানুষের উচিত দ্রুত অন্য গ্রহে বসবাসের বন্দোবস্ত করা। আগামী ১০০ বছরের মধ্যেই অন্য গ্রহকে মানুষের বসবাসযোগ্য বানিয়ে ফেলতে হবে তাদের। সতর্ক করলেন বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং।

হকিং আরও বলেছেন, এখন দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন ঘটছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে একটি প্রজাতি হিসাবে মানুষ তার বেঁচে থাকার দক্ষতা হারাচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধির যেভাবে বাড়বাড়ন্ত হচ্ছে তাতে সেই বুদ্ধি একসময়ে মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে বলেই মনে করছেন হকিং। তখন এই পৃথিবী মানুষের বসবাসের যোগ্য আর থাকবে না। তাদের অন্যত্র থাকার বন্দোবস্ত করতে হবে। কিন্তু কোথায় যাবে মানুষ? কোথায় ঘর সংসার নিয়ে বাসা বাঁধবে? সে নিয়ে গবেষণাও শুরু হয়ে গেছে।

বিজ্ঞানীরা বলছেন বুধ গ্রহটি আয়তন ও মাধ্যাকর্ষণ শক্তির দিক দিয়ে পৃথিবীর কাছাকাছি হলেও মঙ্গল বা লাল গ্রহই মানুষের থাকার জন্য বেশি ভাল। কারণটা অবশ্যই সেখানকার মাটির চরিত্র  থেকে শুরু করে তাপমাত্রা ও জলবায়ুর ধরণ। এসবই পৃথিবীর সঙ্গে খুব বেশি মেলে। সেই সঙ্গে লাল গ্রহেও একটা দিন হয় ২৪ ঘণ্টা ৩৯ মিনিট ৩৫ সেকেন্ড। প্রায় পৃথিবীর সমান।

তবে কী মঙ্গল গ্রহই হতে চলেছে মানুষের দ্বিতীয় পৃথিবী। যেখানে গুছিয়ে ঘর সংসার পেতে করেকম্মে বেঁচে থাকবে মানবজাতি। এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে আর বেশ কিছু সময়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026