SciTech

তারার জগতে বিজ্ঞানের উজ্জ্বলতম নক্ষত্র, প্রয়াত স্টিফেন হকিং

বিভিন্ন সময়ে বিজ্ঞানের জগতে মহাতারকার উজ্জ্বল উপস্থিতি মানবসভ্যতাকে আজ এতটা আধুনিক রূপ দিয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক রহস্য উন্মোচিত হয়েছে তাঁদের বুদ্ধিবলে। সেই গুটিকয়েক মহাতারকার মধ্যে যাঁকে জীবিত অবস্থায় মানুষ এতদিন দেখতে পাচ্ছিলেন তিনি স্টিফেন হকিং। অবশেষে সেই বিরল প্রতিভার জীবনাবসান হল। পৃথিবী ছেড়ে এই অতিবিরল প্রতিভা হারিয়ে গেলেন তারাদের ভিড়ে। ক’দিন আগে এই মানুষটাই হুইল চেয়ারে বসে পৃথিবীকে সতর্ক করে গেছেন এ বিশ্ব ছেড়ে পালাও। যদি মানবসভ্যতাকে টেকাতে চাও তো পাড়ি দাও চাঁদ অথবা মঙ্গল অথবা অন্য কোথাও। পৃথিবী আর বড়জোর মেরে কেটে একশো বছর। তারপর তার ধ্বংস অনিবার্য। অন্তত এমনই সতর্কবার্তা শুনিয়েছিলেন তিনি। সেটাই ছিল তাঁর পৃথিবীবাসীর জন্য শেষ পরামর্শ।

কেমব্রিজে তাঁর পরিবারের তরফ থেকে এদিন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর ৩ সন্তান লুসি, রবার্ট ও টিম। এঁরাই পিতার মৃত্যুর খবর প্রকাশ করেন। স্টিফেন হকিং সাধারণ মানুষ নন, তিনি মহামানব। তাই এই মৃত্যু হয়তো জাগতিক। কিন্তু তিনি বেঁচে থাকবেন আরও বহু বছর। যতদিন পৃথিবী থাকবে, মানবসভ্যতা থাকবে, ততদিন মানুষের মনে বেঁচে থাকবেন স্টিফেন হকিং। এমনই মনে করেন পৃথিবীর তাবড় বিজ্ঞানীরা। যাঁরা আজ স্টিফেন হকিংয়ের মৃত্যুর খবর শোনার পর থেকেই শোকাতুর। অনেকেই হারিয়েছেন প্রতিক্রিয়ার ভাষা।

১৯৬৩ সালে মাত্র ২১ বছর বয়সে স্টিফেন হকিং মোটর নিউরোন রোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন আর খুব বেশি হলে বছর ২। তারপর আর স্টিফেনের বাঁচার কোনও আশা নেই। কিন্তু পরে দেখা যায় তাঁর ক্ষেত্রে অসুখটি খুব ধীরে ছড়াচ্ছে। ফলে তারপর পঞ্চান্ন বছর বাঁচলেন হকিং। পৃথিবীকে দিয়ে গেলেন তাঁর অতিমানবিক মেধার সাক্ষর। মানবসভ্যতার ইতিহাসে তাঁর দান চিরদিন অবিস্মরণীয় হয়ে থাকবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026