Business

সমস্ত ধরণের ঋণের ওপর সুদের বোঝা বাড়াল এসবিআই

স্বস্তি সইলনা। স্থায়ী আমানতের ওপর সুদের হার বাড়ানোর পর সুদে আসলে তা মিটিয়েও নিল এসবিআই। গৃহ ঋণ, গাড়ি ঋণ সহ বাকি সব ঋণের ওপর সুদ বাড়াল এসবিআই। যার অর্থ হল এবার থেকে ইএমআইয়ের বোঝা আরও ভারী হল ঋণগ্রহীতাদের কাছে। এখন ব্যাঙ্ক ঋণের ওপর কমপক্ষে কত সুদ নেবে তা ঠিক হয় এমসিএলআর-এর ওপর। সেই মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়াল এসবিআই। অর্থাৎ ঋণের ওপর এতদিন যে সুদ গুনতে হত, গ্রাহককে তার থেকে ০.২৫ শতাংশ বেশি সুদ গুনতে হবে। যা অবশ্যই সাধারণ গ্রাহকদের কাছে বেশ চাপের হল।

এসবিআইয়ের সঙ্গে একই পথে হেঁটেছে সম্প্রতি বিশাল অঙ্কের দুর্নীতির কোপে পড়ে মোটা অঙ্ক হারানো পিএনবি। বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই-ও একই রাস্তায় হেঁটেছে। বিশেষজ্ঞদের ধারণা একবার যখন ৩টি ব্যাঙ্ক এই রাস্তায় হেঁটেছে তখন অন্য ব্যাঙ্কের থেকে ঋণ নেওয়া থাকলেও শান্তির কারণ নেই গ্রাহকদের। হয়তো অন্য ব্যাঙ্কও একই রাস্তায় হাঁটবে বলে মনে করছেন তাঁরা।

News Desk

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026