Business

সুখবর! স্থায়ী আমানতে সুদের হার বাড়াল এসবিআই

ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের ওপর সুদের হার বাড়িয়ে আমানতকারীদের কিছুটা হলেও স্বস্তি দিল এসবিআই। বিভিন্ন সময়সীমার ডিপোজিটের ওপর ১৫ থেকে ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ বৃদ্ধি করা হয়েছে। তবে ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মধ্যের এফডি-র ওপর সুদ অপরিবর্তিতই আছে। থেকে গেছে ৬.২৫ শতাংশই।

এসবিআইতে ৩টি ক্যাটাগরির ডিপোজিট হয়। একটি ১ কোটির কম। একটি ১ কোটি থেকে ১০ কোটির মধ্যে। আর একটি ১০ কোটির বেশি। তবে আমজনতার ক্ষেত্রে প্রথম ক্যাটাগরিটাই প্রযোজ্য। সেক্ষেত্রে এফডি ডিপোজিট ১ কোটি টাকার নিচে এবং ২ বছরের মধ্যে হলে সুদের হার ৬.২৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৬.৪০ শতাংশ। আর ২ বছরের ওপর ডিপোজিটের ক্ষেত্রে ৬ শতাংশ থেকে সুদ বেড়ে হয়েছে ৬.৫০ শতাংশ। অর্থাৎ এখন ২ বছরের বেশি এফডি-তে উৎসাহ দেওয়া হল। যা আগে ছিলনা। আবার খুব কম দিনের ডিপোজিট অর্থাৎ ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে এফডি হলে সুদ ৫.২৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫.৭৫ শতাংশ। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই হার আবার বেড়ে হয়েছে ৬.২৫ শতাংশ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত বছরে যেভাবে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে চার্জ বা পেনাল্টি বৃদ্ধি করেছিল, তাতে সাধারণ আমানতকারীদের মাথার চুল খাড়া হওয়ার জোগাড় হয়েছিল। অনেকেই বুঝতে পারছিলেন না কেন টাকা কাটল! কিন্তু টাকা কাটা হয়েছিল। বেআইনিভাবে নয়। স্টেট ব্যাঙ্কের ঘোষিত নিয়ম মেনেই। কিন্তু অনেকের তা জানা ছিলনা। ফলে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টও অনেক গ্রাহক বন্ধ করে দেন। তবে কী সেকথা মাথায় রেখেই এবার গ্রাহক স্বস্তির রাস্তায় হাঁটার একটা পদক্ষেপ করল ব্যাঙ্ক? সে কারণ যাই হোক না কেন, এদিনের স্টেট ব্যাঙ্কের পদক্ষেপ অবশ্যই তারিফের দাবি রাখে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026