Business

২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করছে রিজার্ভ ব্যাঙ্ক? এসবিআইয়ের রিপোর্টে বাড়ল ধন্ধ

পুরনো ১০০০ ও ৫০০ নোট বাতিলের পর দেশে বড় অঙ্কের নোট সমস্যা চরম আকার নেয়। তখন ২০০০ টাকার নোট ও ৫০০ টাকার নোট ছাপিয়ে অবস্থা সামাল দেয় রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু বছর ঘুরতেই সেই নতুন আসা ২০০০ টাকার নোট ছাপায় কি টান পড়েছে? সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এসবিআইয়ের যে রিপোর্ট সামনে এসেছে তাতে কিন্তু তেমনই ইঙ্গিত রয়েছে।

লোকসভাতেও এসবিআই এই রিপোর্ট পেশ করেছে। যাতে তারা হিসাব করে দেখিয়েছে গত ৮ ডিসেম্বরের আরবিআই রিপোর্ট অনুযায়ী তারা ৫০০ ও ২০০০ টাকার নোট মিলিয়ে ছেপেছে ১৫ হাজার ৭৮৭ বিলিয়ন টাকা। কিন্তু বাজারে রয়েছে ১৩ হাজার ৩২৪ বিলিয়ন টাকার ৫০০ ও ২০০০ টাকার নোট। তাহলে মাঝের ২ হাজার ৪৬৩ বিলিয়ন টাকার নোট কোথায় গেল? এ প্রশ্ন তুলে এসবিআই নিজেদের ধারণা হিসাবে জানিয়েছে, হয় এই নোট আরবিআই ছেপেছে কিন্তু বাজারে ছাড়েনি। অথবা এই মূল্যের নিচু অঙ্কের নোট বাজারে ছেড়েছে।

নোট বাতিলের পর দেখা গিয়েছিল ২০০০ নয় তার চেয়ে নিচু অঙ্কের নোটের চাহিদাই বাজারে বেশি ছিল। ফলে সেসময়ে ২০০০ টাকার নোট ছাপা কমিয়ে ৫০০ টাকার নোট ছাপায় জোর দেয় আরবিআই। এবার কী তবে ২০০০ টাকার নোটই ছাপা বন্ধ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। নাকি অনেকটাই কমিয়ে ফেলতে চলেছে ২০০০ টাকার নোট ছাপানো? অর্থনীতির বিশেষজ্ঞেরাই এই প্রশ্ন তুলতে শুরু করছেন।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026