Business

গাড়ি, বাড়ির ঋণে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক

মধ্যবিত্তের জন্য কিছুটা স্বস্তির বাতাস বইয়ে দিল স্টেট ব্যাঙ্ক। গাড়ি বা বাড়ির ঋণে সুদের হার কমাল এসবিআই। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ৫ বেসিস পয়েন্ট করে সুদের হার কমানো হয়েছে। অর্থাৎ শতাংশের হিসাবে কমল ০ দশমিক ০৫। এতদিন গৃহঋণে এসবিআই সুদ নিত ৮ দশমিক ৩৫ শতাংশ। সুদ কমায় সুদ দাঁড়াবে ৮ দশমিক ৩০ শতাংশ। একইভাবে গাড়ির ঋণে এতদিন এসবিআই সুদ নিত ৮ দশমিক ৭৫ শতাংশ হারে। সুদের হার কমায় এখন গ্রাহকদের সুদ গুনতে হবে ৮ দশমিক ৭০ শতাংশ হারে।

১ নভেম্বর থেকে নয়া সুদের হার কার্যকর হয়েছে। যাঁরা এসবিআই থেকে ঋণ নিয়েছিলেন তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু অন্য ব্যাঙ্ক থেকে যাঁরা ঋণ নিয়ে বাড়ি বা গাড়ি কিনেছেন তাঁদেরও হয়তো চিন্তার কিছু নেই। অনন্ত তাই মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ হিসাবে তাঁদের আশা, এসবিআই যখন কমিয়েছে তখন সেই রাস্তায় হেঁটে অন্য ব্যাঙ্কগুলিও গাড়ি বা বাড়ির ঋণে সুদের হার কমাবে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026