মহানগরে ৫ হাজার টাকা, শহরাঞ্চলে ২ হাজার টাকা ও গ্রামীণ এলাকায় ১ হাজার টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সেভিংস অ্যাকাউন্ট থাকলে এই টাকা গ্রাহককে অ্যাকাউন্টে রাখতেই হবে। তার চেয়ে কম হলে গুনতে হবে জরিমানা। আগামী ১ এপ্রিল থেকে মান্থলি অ্যাভারেজ ব্যাল্যান্সের এই নিয়ম কার্যকর করছে স্টেট ব্যাঙ্ক। মহানগরে ন্যুনতম ব্যাল্যান্স ৭৫ শতাংশের কম হলে অর্থাৎ ১২৫০ টাকার কম থাকলে ১০০ টাকা করে মাসিক জরিমানা ধার্য হবে। সঙ্গে গুনতে হবে পরিষেবা করও। ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ অর্থাৎ ২৫০০ টাকা থেকে ১২৫০ টাকার মধ্যে হলে গুনতে হবে ৭৫ টাকা করে। ৫০ শতাংশের কম হলে অর্থাৎ ২৫০০ টাকা থেকে ৪৯৯৯ টাকার মধ্যে ব্যাল্যান্স থাকলে গুনতে হবে ৫০ টাকা। গ্রামীণ ক্ষেত্রে যদিও টাকা রাখার উর্ধ্বসীমা থেকে জরিমানার অঙ্ক সবই কিছুটা কম। ন্যুনতম ব্যাল্যান্স না থাকলে ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে গ্রাহককে।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…