Health

ভারতে কবে আসছে তৃতীয় ঢেউ, কবে সংক্রমণ চূড়ায় উঠবে, জানাল রিপোর্ট

ভারতে কবে আসবে করোনার তৃতীয় ঢেউ তা জানতে মুখিয়ে আছেন সকলেই। সে সম্বন্ধে এবার একটা ধারণা দেওয়ার চেষ্টা করল একটি রিপোর্ট।

ভারতে এখনও করোনার দ্বিতীয় ঢেউ পুরোপুরি স্তিমিত হয়নি। যদিও তার আগেই তৃতীয় ঢেউ নিয়ে চর্চা তুঙ্গে। এমনকি অনেক রাজ্যে তৃতীয় ঢেউ সামাল দিতে প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

দ্বিতীয় ঢেউয়ের ভয়ংকরতা থেকে শিক্ষা নিয়েই আগেভাগে তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত থাকতে চাইছে কেন্দ্র থেকে রাজ্য সরকারগুলি। কিন্তু এ দেশে তৃতীয় ঢেউ কবে আসবে? এ প্রশ্ন সকলের।

তৃতীয় ঢেউ নিয়ে নানা অভিমত সামনে আসছে। এরমধ্যেই একটি রিপোর্ট সামনে এল। যেখানে কবে এ দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়বে আর কবে সংক্রমণ চূড়ান্ত আকার নেবে তার ইঙ্গিত দেওয়া হয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর আগেও করোনা নিয়ে পূর্বাভাস দিয়েছে। ফের তৃতীয় ঢেউ নিয়ে তারা যে রিপোর্ট পেশ করেছে তাতে দাবি করা হয়েছে দ্বিতীয় ঢেউ জুলাই মাসের মাঝামাঝি সময় কমে দৈনিক সংক্রমণ ১০ হাজারে নেমে আসবে।

কিন্তু সেই কমতে থাকা প্রবণতা ফের অগাস্ট মাসের মাঝামাঝি সময়ের পর থেকে বাড়তে শুরু করবে। সেই সময়ই দেশে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ।

যা দৈনিক সংক্রমণকে বাড়াতে বাড়াতে সেপ্টেম্বরে চূড়ান্ত আকার নেবে। সেপ্টেম্বরে তা চূড়া স্পর্শ করতে পারে বলেও মনে করা হচ্ছে।

এসবিআই-এর রিপোর্ট যদি সত্যি হয় তাহলে দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে আর খুব বেশি দেরি নেই। আর তা যদি হয় তাহলে সব রাজ্যকেই এবার প্রস্তুতি আরও দ্রুত সম্পূর্ণ করতে হবে। সেইসঙ্গে টিকাকরণেও গতি বাড়াতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026