Entertainment

স্বপ্না বর্মনের জীবন নিয়ে সিনেমা তৈরি করছেন সৃজিত

ভারতের সোনার মেয়ে তিনি। তিনি স্বপ্না বর্মন। জলপাইগুড়ির এই দামাল মেয়ে ভারতকে ২০১৮-র এশিয়ান গেমসের আসর থেকে হেপ্টাথেলনে এনে দিয়েছেন সোনার পদক। যা বাংলার জন্য সত্যিই গর্বের। অনেক বাধা। অনেক বিপত্তি। অর্থাভাবের করাল থাবা। একজন খেলোয়াড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কঠিন পরিশ্রম। সেই সব লড়াইটাকে যেন সবটুকু আদর দিয়ে মুছে দিয়েছিল একটা সোনার পদক। বাংলার মেয়ে স্বপ্না বর্মনের সেই স্বপ্নপূরণকে সামনে রেখেই এবার তাঁর বায়োপিক বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

ফাইল : সৃজিত মুখোপাধ্যায়, নিজস্ব চিত্র

সৃজিত একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন এই সিনেমা বানানোর কথা। তবে তিনি যে এই সিনেমা বানাতে চলেছেন তা আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল। এবার তা মান্যতা পেল খোদ পরিচালকরে হাত ধরে। সিনেমায় ২১ বছরের সোনার মেয়ে স্বপ্না বর্মনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউডের পরিচিত মুখ সোহিনী সরকারকে। তবে এতো শুধু অভিনয় নয়। স্বপ্নার চরিত্র ফুটিয়ে তুলতে সোহিনীকে লড়াইও করতে হবে।

ফাইল : স্বপ্না বর্মন, ছবি – আইএএনএস

স্বপ্না বর্মনের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পরিশ্রম শুরু করছেন সোহিনী। কারণ একজন অ্যাথলিটের জীবনকে ফুটিয়ে তুলতে গেলে তাঁর পরিশ্রমটাকেও ফুটিয়ে তুলতে হবে। তাঁর অধ্যবসায়, তাঁর জেদ, তাঁর লড়াই, দারিদ্রের সঙ্গে সংগ্রাম। সবই তুলে ধরা চাট্টিখানি কথা নয়। আপাতত সেই ওয়ার্কশপ শুরু করছেন সোহিনী।

ফাইল : সৃজিত মুখোপাধ্যায়, ছবি – আইএএনএস
News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026