Entertainment

ঘরোয়া অনুষ্ঠানে মিথিলাকে বিয়ে করলেন সৃজিত মুখোপাধ্যায়

একদম ঘরোয়া অনুষ্ঠানে বাংলাদেশের অভিনেত্রী, মডেল তথা সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গত শুক্রবার তাঁর ফ্ল্যাটেই বিয়েটি সম্পূর্ণ হয়। দক্ষিণ কলকাতার ওই ফ্ল্যাটে মাত্র কয়েকজন অতিথিকে নিয়েই বিয়ের মত জীবনের একটা অন্যতম পর্ব সারেন মিথিলা ও সৃজিত। উপস্থিতি ছিলেন যিশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষের মত বাংলা সিনেমা জগতের কয়েকজন।

বিয়ের সাজ মানে একদম চেনা গণ্ডীর বাইরে বেরিয়ে দুজনের পোশাকেও ছিল বৈচিত্র্য। মিথিলা পরেছিলেন লাল রঙের জামদানি শাড়ি। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় পরেছিলেন কালো কুর্তার ওপর একটি লাল জহর কোট। বিয়ের পর অবশ্য বিয়ে নিয়ে কিছু জানাননি সৃজিত বা মিথিলা। অবশ্যই বাংলা সিনেমা জগতের একটা বড় নাম সৃজিত মুখোপাধ্যায়। তাঁর বিয়েতে যেমন বিশাল জাঁকজমক হতে পারত তার ধারেকাছেও গেলনা এদিনের ঘরোয়া অনুষ্ঠান।

সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলার প্রেম পর্ব নিয়ে অবশ্য অনেকদিন ধরেই আলোচনা চলছিল। শোনা যাচ্ছিল সৃজিত মুখোপাধ্যায় নাকি মিথিলাকেই জীবনসঙ্গী করতে চাইছেন। আর এ বিষয়ে তিনি সিরিয়াস। এমনও শোনা যাচ্ছিল বিয়ে করছেন দুজনে। কিন্তু বিয়েটা আনুষ্ঠানিকভাবে হয়ে উঠছিল না। কবে তাঁদের বিয়ে, তা নিয়েও নানা গল্প ছড়াচ্ছিল। অবশেষে সব জল্পনায় জল ঢেলে ঘর বাঁধলেন সৃজিত ও মিথিলা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026