বোনপো মোহিত মারওয়ার বিয়ে উপলক্ষে গোটা পরিবার নিয়েই দুবাইতে হাজির ছিলেন বনি কাপুর। সঙ্গে ছিলেন স্ত্রী শ্রীদেবী ও দুই মেয়ে। বিয়ে শেষে বড় মেয়ে জাহ্নবী একটি শ্যুটিং থাকায় ফিরে আসেন মুম্বইতে। পরে কাজ থাকায় ফিরে আসেন বনি কাপুরও। তবে মামীমা শ্রীদেবী তাঁর ছোট মেয়ে খুশিকে নিয়ে থেকে গিয়েছিলেন মূল বিবাহ অনুষ্ঠানের পরবর্তী সময়ে। গত শনিবার স্ত্রীকে কিছু না জানিয়ে তাঁকে চমকে দেওয়ার পরিকল্পনা করেই আচমকা বিকেলে দুবাই ফিরে যান বনি কাপুর। সংযুক্ত আরব আমিরশাহির-এর অন্যতম সেরা কাগজ খালিজ টাইমসের রিপোর্ট অনুযায়ী শ্রীদেবী জুমেইরা এমিরেটস টাওয়ার হোটেলের ঘরে তখন ঘুমিয়ে ছিলেন। বনি কাপুরই তাঁকে ডেকে তোলেন। তারপর কিছুক্ষণ কথাবার্তার পর স্বামীর সঙ্গে ডিনারে বার হওয়ার আগে শ্রীদেবী বাথরুমে যান।
দীর্ঘক্ষণ বাথরুম থেকে না বার হওয়ায় বনি কাপুর দরজায় টোকা দেন। কোনও সাড়া নেই! বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর অগত্যা দরজা কার্যত ভেঙেই বাথরুমে ঢোকেন বনি কাপুর। দেখেন বাথটবে জল ভর্তি। আর তাতে পড়ে আছেন শ্রীদেবী। স্ত্রীকে ঠেলে ডাকেন বনি। কিন্তু কোনও নড়চড় নেই। এরপর পুলিশকে খবর দেন তিনি। পুলিশ এসে শ্রীদেবীর নিথর দেহ উদ্ধার করে। জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় কিংবদন্তি এই বলিউড তারকার। যদিও শ্রীদেবীর পরিবারের দাবি তাঁর কোনওকালেই হৃদযন্ত্রজনিত কোনও সমস্যা ছিলনা।
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।