Entertainment

এখনও ‘সদমা’-য় কমল হাসান, বারবার মনে পড়ছে ঘুম পাড়ানি গানের দৃশ্যটা

শ্রীদেবীর মৃত্যুর খবরে এখনও সদমায় কমল হাসান। বারবার তাঁর মনে পড়ছে ‘সদমা’ সিনেমার সেই ঘুম পাড়ানি গানের দৃশ্যটা। শ্রীদেবীর এক কিশোরী থেকে একজন দুর্দান্ত নারী হয়ে ওঠার পুরো রাস্তাটা তাঁর চোখের সামনে হয়েছে। একসঙ্গে কাটানো অনেক সুন্দর মুহুর্তের কথা বারবার মনে পড়ছে। এদিন শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার পর এক ট্যুইট বার্তায় এমনই লিখলেন অভিনেতা কমল হাসান। শ্রীদেবীর সঙ্গে যাঁর সদমা সিনেমাটি ভারতীয় সিনেমার একটি অধ্যায় হয়ে রয়েছে এখনও।

বলিউডে পা রাখার আগে ও পরে তামিল ও তেলেগু সিনেমায় শ্রীদেবীকে দেখা গেছে বারবার। চুটিয়ে করেছেন হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু সিনেমা। ফরে দক্ষিণী সিনেমা জগত তাঁকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে। তাঁর সঙ্গে কাজ করেছে। কমল হাসানের পাশাপাশি এদিন ট্যুইট করে শোক ব্যক্ত করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তও। রজনীকান্ত জানিয়েছেন, তিনি এই খবরে মর্মাহত। তিনি তাঁর খুব ভাল এক বন্ধুকে হারালেন। ইন্ডাস্ট্রি হারাল এক কিংবদন্তিকে। শ্রীদেবীর পরিবার ও বন্ধুদের সঙ্গে তিনিও সমব্যথী।

অভিনেতা ঋষি কাপুর জানিয়েছেন, একটা খুব দুঃখজনক খবর শুনে সকালে ঘুম ভাঙল। এরপর একে একে হেমা মালিনী, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, অনুপম খের, সুস্মিতা সেন, আমির খান, টুইঙ্কল খান্না সহ অগুন্তি অভিনেতা অভিনেত্রী, পরিচালক, প্রযোজক সহ সিনেমার সঙ্গে যুক্ত মানুষজন একে একে ট্যুইট করে শোক প্রকাশ করেন। অনেকেই লিখতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেন এদিন। অনেকে স্মৃতির মণিকোঠা থেকে তুলে এনেছেন শ্রীদেবীর সঙ্গে তাঁর স্মৃতির কথা। সব মিলিয়ে রবিবারের সকালে থেকেই শোকের আবহে আচ্ছন্ন বলিউড।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026