Entertainment

ভারতীয় সিনেমার কালো দিন, প্রয়াত শ্রীদেবী

মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী শ্রীদেবী। দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর ভাইপো মোহিত মারওয়ার বিয়ে উপলক্ষে পরিবারের সঙ্গে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানেই এদিন ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার সময়টুকুও দেয়নি জীবন। নিভে যায় প্রদীপ। চলে যান ভারতীয় সিনেমায় নিজের একটা যুগ তৈরি করা শ্রীদেবী। শ্রীদেবীর পরিবারের তরফে জানানো হয়েছে বিয়ে কার্যত শেষ। তাই তাঁর পরিবারের অনেকেই ভারতে ফিরে এসেছিলেন আগেই। ছিলেন শ্রীদেবী, তাঁর স্বামী বলিউডের অন্যতম প্রযোজক বনি কাপুর ও তাঁদের ছোট মেয়ে খুশি। জাহ্নবী সিনেমা নিয়ে ব্যস্ত। তাই তিনি দুবাইতে ছিলেন না।

১৯৭৮ সালে বলিউডের আঙিনায় পা দেন শ্রীদেবী। ‘ষোলবা সাওয়ন’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু। তারপর একের পর এক হিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন তিনি। জিতেন্দ্রর সঙ্গে ‘হিম্মতওয়ালা’ দিয়ে বলিউডে সাফল্যের চূড়া ছোঁন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চাঁদনি’, ‘সদমা’, ‘তোফা’, ‘চালবাজ’, ‘লমহে’, একের পর এক হিট ছবি। সেই পর্দা কাঁপানো সুন্দরী চলে গেলেন অকালে। তাঁর মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমে আসে।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026