National

প্রবল ভিড়, অন্য গেট দিয়ে বার করে নিয়ে যাওয়া হল শ্রীদেবীর দেহ

রাত সাড়ে ৯টায় শ্রীদেবীর দেহ নিয়ে চার্টার্ড বিমান মুম্বইয়ের মাটি ছোঁয়। সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর, বনি কাপুরের প্রথম পক্ষের ছেলে অর্জুন কাপুর, ভাই সঞ্জয় কাপুর, বোন সহ পরিবারের কয়েকজন। অনিল আম্বানির ১৩ সিটের চার্টার্ড বিমানে শ্রীদেবীর কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় দুবাই থেকে। এদিকে মুম্বইতে নামার পর ঠিক ছিল বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে শ্রীদেবীর দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাড়ি ‘ভাগ্য’তে।

গ্রিন করিডরেরও বন্দোবস্ত করে মুম্বই প্রশাসন। কিন্তু যে ৮ নম্বর গেট দিয়ে অ্যাম্বুলেন্সটি বার করার কথা ছিল সেখানে মিডিয়া ও সাধারণ মানুষের ভিড় জমে যাওয়ায় শেষ মুহুর্তে পরিকল্পনায় বদল করা হয়। অ্যাম্বুলেন্সে দেহ বিমানবন্দরের অন্য একটি গেট দিয়ে বার করে নিয়ে যাওয়া হয় রাত ১০টা ০৫ নাগাদ। আর ৮ নম্বর গেট দিয়ে প্রচুর পুলিশি বন্দোবস্তের মধ্যে একের পর এক গাড়িতে বেরিয়ে যান বনি কাপুর, অনিল কাপুর, অনিল আম্বানি সহ পরিবারের লোকজন।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026