Entertainment

কাস্টিং কাউচের বিরুদ্ধে উর্ধ্বাঙ্গ অনাবৃত করে প্রতিবাদ দক্ষিণী অভিনেত্রীর

একটা সুযোগ। সেই সুযোগের জন্য ‘কম্প্রোমাইজ’ করতে হয়েছে পরিচালক, প্রযোজকের সঙ্গে। তাঁদেরকে অনেকসময় পাঠাতে হয়েছে আপত্তিকর ছবি, ভিডিও। এখানেই থেমে থাকেনি রূপোলী পর্দায় মুখ দেখানোর লড়াই। অভিযোগ, অনেকসময় পরিচালক বা প্রযোজকের থেকে দাবি এসেছে আপত্তিকর অবস্থায় লাইভ ভিডিও করার। দিনের পর দিন একটু একটু করে এভাবে সম্মান হারাতে হারাতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তাঁর। সহ্যের সীমা পেরিয়ে যাওয়ায় এবার অভিনব প্রতিবাদে ফেটে পড়লেন দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি। কাস্টিং কাউচের বিরুদ্ধে এর আগে হলিউড বা বলিউডের একাধিক প্রতিষ্ঠিত অভিনেত্রী মুখ খুলেছেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন শ্রী রেড্ডি। তবে তাঁর প্রতিবাদের ধরণ হুলস্থুলু ফেলে দিয়েছে গোটা দেশে।

শনিবার সকালে হায়দরাবাদের জুবিলি হিলস এলাকার তেলেগু ফিল্ম চেম্বার অফ কমার্স দফতরের সামনে হাজির হন ৩৪ বছরের অভিনেত্রী শ্রী রেড্ডি। পরনে ছিল গোলাপি রঙের কামিজ আর সবুজ রঙের সালোয়ার প্যান্ট। হয়তো তাঁর এই প্রতিবাদের কথা জানা ছিল কিছু মিডিয়ারও। ফলে আগে থেকেই সেখানে হাজির ছিল কয়েকটি সংবাদমাধ্যমের ক্যামেরা, রিপোর্টার। তাঁদের সামনে দফতরের লনে আচমকাই পরনের পোশাক খুলে ফেলেন শ্রী। তারপর শরীরের উর্ধ্বাঙ্গের অন্তর্বাসও খুলে অনাবৃত অবস্থায় ধর্নায় বসে পড়েন তিনি। উর্ধ্বাঙ্গ অনাবৃত করে তাঁর এহেন প্রতিবাদের খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের ভিড় জমে যায়। অন্যান্য সংবাদমাধ্যমও হাজির হয় সেখানে। পরে এক সাংবাদিকই ইন্টারভিউ চলাকালীন তাঁর গায়ে একটি ওড়না জড়িয়ে দেন।

অভিনেত্রীর দাবি, তেলেগু ফিল্ম জগতে স্থানীয় মেয়েদের থেকে অনেক বেশি সুযোগ পান মুম্বই ও অন্য রাজ্যের অভিনেত্রীরা। ফলে তাঁর মত নবাগতারা প্রতিভা থাকা সত্ত্বেও সুযোগ পান না। শ্রীর এও দাবি, ছবিতে সুযোগ পেতে বারবার অসম্মানজনক পথে হাঁটতে হয়েছে তাঁকে। তারপরেও তেলেগু ফিল্ম চেম্বারের সদস্য হতে চেয়ে তাঁর আবেদন অনুমোদন পায়নি। অভিনেত্রীর সমস্ত অভিযোগ যদিও অস্বীকার করেছেন তেলেগু চলচ্চিত্র জগতের কর্মকর্তারা। পাল্টা মিথ্যা অভিযোগ আনার জন্য অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026