Sports

বদলে যাচ্ছে ‘সাই’-এর নাম, ইঙ্গিত ক্রীড়ামন্ত্রীর

ভারতীয় ক্রীড়া জগতের মানুষ হন বা ক্রীড়াপ্রেমী, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা ‘সাই’ নামটা সকলের কাছে সুপরিচিত। সেই সাই নামটাই এবার বদলাতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের বলেন, খেলার দুনিয়ায় কর্তৃপক্ষ বা অথরিটি শব্দের কোনও জায়গা নেই। তাঁর দাবি, অথরিটি নয় সার্ভিস বা পরিষেবা অনেক বেশি গ্রহণযোগ্য শব্দ। ফলে অনেকেই মনে করছেন এবার কী তবে এতদিনের ‘সাই’ নাম বদলে হতে চলেছে ‘এসএসআই’ অর্থাৎ স্পোর্টস সার্ভিস অফ ইন্ডিয়া?

যদিও সেটা এদিন পরিস্কার করে কিছু জানাননি মন্ত্রী। তবে নাম বদলের সঙ্গে সঙ্গে দেশের ক্রীড়া ক্ষেত্রের মানোন্নয়ন নিয়ে কেন্দ্রের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। ২০২২ সালের মধ্যে ভারতীয় ক্রীড়ার মান আরও ৫০ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে আগামী দিনে এগোনো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী আরও জানান, আগামী দিনে দেশের বিভিন্ন কোণা থেকে ক্রীড়া প্রতিভা খোঁজার জন্য একটি বোর্ড গঠন করা হবে। দেশের সব স্কুলে ক্রীড়া সংস্কৃতি বাড়াতেও জোর দেবে সরকার।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026