Business

রাজ্যবাসীর জন্য সুখবর শোনাল স্পাইসজেট

দুর্গাপুর থেকে মুম্বই প্রাত্যহিক উড়ান পরিষেবা চালু করছে অন্যতম সস্তার বিমান পরিষেবা সংস্থা স্পাইসজেট। ফলে দুর্গাপুরবাসী তো বটেই এমনকি আসানসোলের জন্য এটা সুখবর। দুর্গাপুর ও আসানসোলকে রাজ্যের অন্যতম বাণিজ্য নগর বলে ধরে নেওয়া হয়। সেখান থেকে স্পাইসজেট উড়ান চালু করতে চলায় খুশি সেখানকার মানুষজন। আগামী ২৫ জুন থেকে এই উড়ান চালু করতে চলেছে সংস্থা।

২৫ জুন থেকে প্রত্যেকদিন দুর্গাপুর ও মুম্বইয়ের মধ্যে ২টি উড়ান যাতায়াত করবে বলে শুক্রবার ঘোষণা করেছে স্পাইসজেট। শুধু দুর্গাপুরের সঙ্গে মুম্বইয়ের যোগাযোগ স্থাপন করাই নয়, স্পাইসজেট দুর্গাপুরের সঙ্গে চেন্নাইকেও যুক্ত করতে চলেছে আকাশপথে। চেন্নাই ও দুর্গাপুরের মধ্যেও উড়ার চালু করতে চলেছে তারা।

দুর্গাপুরের কাজি নজরুল ইসলাম এয়ারপোর্ট অন্ডালে অবস্থিত। এটিই দেশের প্রথম বেসরকারি গ্রিনফিল্ড বিমানবন্দর। সেই বিমানবন্দর থেকেই প্রত্যেকদিন বাণিজ্য নগরীর উদ্দেশে পাড়ি দেবে স্পাইসজেটের উড়ান। স্পাইসজেটের এই সিদ্ধান্ত অবশ্যই রাজ্যবাসীর জন্য সুখবর।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026