World

স্পেনের রাজকন্যার প্রাণ নিল করোনা

ব্রিটেনের রাজপরিবারেও করোনার থাবা বসেছে। প্রিন্স চার্লস করোনা আক্রান্ত। সারা বিশ্বের কোনও স্তরের মানুষ রেহাই পাচ্ছেন না এই মারণ ভাইরাসের ছোবল থেকে।

ব্রিটেনের রাজপরিবারেও করোনার থাবা বসেছে। প্রিন্স চার্লস করোনা আক্রান্ত। সারা বিশ্বের কোনও স্তরের মানুষ রেহাই পাচ্ছেন না এই মারণ ভাইরাসের ছোবল থেকে। বিভিন্ন রাজপরিবারে এই ভাইরাস হানা দিলেও কারও মৃত্যু হয়নি এখনও। এই প্রথম কোনও রাজপরিবারের সদস্যের প্রাণ গেল করোনায়। স্পেনের রাজকন্যা মারিয়া টেরেসা-র মৃত্যু হল করোনায়। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ-এর তুতোবোন ছিলেন মারিয়া।

রাজকন্যা বললে স্বাভাবিকভাবে এক তরুণী বলে মনে হলেও রাজকন্যা মারিয়ার বয়স হয়েছিল ৮৬ বছর। গত শুক্রবারই তাঁর মৃত্যু হয়। খবর প্রকাশ্যে আসে গত শনিবার। ব্রিটেনের একটি সংবাদপত্র এই তথ্য প্রকাশ করে। তবে তা করা হয় রাজকন্যা মারিয়ার ভাই তাঁর বোনের মৃত্যু সংবাদ সামনে আনার পর। ফলে স্পেনের রাজপরিবারে এখন শোকের ছায়া।

গোটা স্পেন জুড়েই এখন হাহাকার চলছে। একটা করে দিন কাটছে আর মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতালির পর করোনায় মৃত্যু মিছিলে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। রবিবার পর্যন্ত স্পেনে মৃতের সংখ্যা সাড়ে ৬ হাজার পার করেছে। আক্রান্ত প্রায় ৭৯ হাজার। এখনও ১৪ হাজার ৭০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026