World

২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১, আহত ৯৫

২টি ট্রেন একই লাইনে একে অপরের দিকে ছুটে আসছিল। ২টি ট্রেনেরই গতি এতটাই ছিল যে তারা বিপদ বুঝে থাকলেও তাদের আর দাঁড়িয়ে পড়ার মত হাতে সময় ছিলনা। প্রত্যক্ষদর্শীরা এমনই জানিয়েছেন। ট্রেন ২টির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১টি ট্রেনের চালকের মৃত্যু হয়। ৯৫ জন জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফাইল ছবি, সৌজন্যে – উইকিপিডিয়া

ঘটনাটি ঘটেছে স্পেনের মানরেসা ও সান ভিনসেন দে কাসতেলে শহরের মাঝে। ২টি ট্রেনেরই ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কিছু বগি ক্ষতিগ্রস্ত। ঘটনাটি ঘটে স্পেনের সময় শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে। ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। এই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

ফাইল ছবি, সৌজন্যে – উইকিপিডিয়া

রেল কর্তৃপক্ষের ধারণা এই দুর্ঘটনার পিছনে রয়েছে সিগনাল ব্যবস্থার ত্রুটি। তাঁদের ধারণা ম্যানুয়াল সিগনাল ব্যবস্থার জন্যই এই ঘটনা ঘটেছে। তবে এটা প্রাথমিক অনুমান মাত্র। পুরো ঘটনার তদন্ত হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026