প্রবল ঝড়ের সঙ্গে একটানা বৃষ্টি। ফলে অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। বাড়ছিল জল। যা একসময়ে বন্যার পরিস্থিতি তৈরি করে। আর সেই বন্যার কবলে পড়ে মৃত্যু হল ৬ জনের। স্পেনের মালোরকা দ্বীপের বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে প্রশাসনের পর্যন্ত কপালে ভাঁজ পড়েছে। দ্বীপের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীগুলি দুকূল ছাপিয়ে জনবসতিতে ঢুকে পড়েছে।
অন্যদিকে সড়ক বলে আর কিছু নেই। সেখান দিয়ে বইছে কাদাজল। জলের স্রোতে পড়লে যে কেউ ভেসে যাবেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে স্পেনের প্রধানমন্ত্রী নিজে গিয়ে পরিস্থিতি ঘুরে দেখে এসেছেন। দুর্গত মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজে সাহায্য করতে স্পেনের সেনাকে কাজে লাগানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…