কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে শকুন, প্রতীকী ছবি
কোনও পাখির বাসায় ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত হয়েছে বলে আজ অবধি জানা যায়নি। তবে সম্প্রতি এমনই এক অবাক করা কাণ্ড সামনে এসেছে। এক শকুনের বাসা থেকে পাওয়া গেছে কয়েকশো বছরের পুরনো একটি জুতো।
পরীক্ষা করে দেখা গেছে জুতোটির বয়স হবে ৬৫০ থেকে ৬৯৬ বছরের মধ্যে। খুব অদ্ভুতভাবে এত পুরনো হওয়া সত্ত্বেও জুতোটি একেবারে নিখুঁত অবস্থাতেই রয়েছে। শকুনটি যে সেটিকে বেশ যত্নে রেখেছিল তা বলাই বাহুল্য।
কিছুদিন আগে পাইরেনিয়ান ইন্সটিটিউট অফ ইকোলজির গবেষকদের একটি দল দক্ষিণ স্পেনের এক গুহায় অভিযানে গিয়েছিল। সেখানেই তারা শকুনের বাসা থেকে এই জুতোটি খুঁজে পায়। ঘাস এবং ডালপালা দিয়ে তৈরি এই জুতো একাধারে একটি শিল্পের উদাহরণ এবং ঐতিহাসিক নিদর্শন।
যা দিয়ে জুতোটি তৈরি তাতে সাধারণ অবস্থায় তা পচে যাওয়ার কথা। কিন্তু গুহার ভিতরের শীতল ও শুষ্ক বাতাসের কারণে জুতোটি নিখুঁতভাবে সংরক্ষিত হয়েছে। শকুনরাও প্রজন্মের পর প্রজন্ম ধরে একই জায়গায় বাসা বেঁধে রয়েছে। তাই জুতোটিও সেখানেই থেকে গেছে।
ইকোলজি জার্নালে এই গবেষণাটি সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন তাঁরা ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে ওই গুহায় প্রায় এক ডজন শকুনের বাসার খোঁজ পেয়েছিলেন। ওই বাসাগুলিতে জামাকাপড় সহ মানুষের তৈরি অনেককিছুই পাওয়া গেছে।
শকুনের বাসায় বিজ্ঞানীরা এই জুতোটির সঙ্গে গুলতি, বিভিন্ন প্রাণির হাড় এবং ভেড়ার পশম পেয়েছেন। শকুনের বাসাগুলি থেকে উদ্ধার করা জিনিসের বয়স অনুমান করতে গবেষকরা রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করেন। বিজ্ঞানীরা গুহাটিকে একটি প্রাকৃতিক ঐতিহাসিক যাদুঘর বলে ব্যাখ্যা করছেন।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…