World

বদ্ধ গুহায় ৫০০ দিন কাটালেন মহিলা, কেন এবং কীভাবে সেটাই আশ্চর্যের

একটা পুরো দিনও নয়, একটা বেলা এক বদ্ধ গুহায় কাটানো মুশকিল। সেখানে ৫০০ দিন কাটিয়ে ফেললেন এক মহিলা। কেন কাটালেন, কীভাবেই বা কাটালেন, জানালেন নিজেই।

এক অপরিসর গুহা। চারধার পাথরে ঢাকা। সূর্যের আলো সেখানে পৌঁছয় না। সেই বদ্ধ গুহায় কেউ কোথাও নেই। সেখানে ৫০০ দিন কাটিয়ে ফেললেন এক ৫০ বছরের মহিলা। ৫০০ দিন পর তাঁকে বার করে আনা হয় গুহা থেকে।

এমন নয় যে তিনি গুহায় হারিয়ে গিয়েছিলেন। কারও জানা ছিলনা তিনি কোথায়। এসব কিন্তু নয়। কার্যত স্বেচ্ছায় সেখানে প্রবেশ করেছিলেন ওই মহিলা। একটি বিজ্ঞানী দল তাঁকে সব সময় নজরে রেখেছিল।

তাঁকে আলো থেকে সময় কাটানোর জিনিস, খাবার, পানীয় জল সবই দিয়ে দেওয়া হত। কিন্তু তিনি বাইরে আসতেন না। গুহার মধ্যে পাঠিয়ে দেওয়া হত সবকিছু।

কেন এমন গুহা বন্দি হয়ে থাকা? পরীক্ষাটা ছিল মানুষ নিঃসঙ্গ অবস্থায়, নিজেকে বঞ্চিত মনে করে কতদিন এভাবে কাটাতে পারে এবং তার ওপর কি প্রভাব পড়ে সেটা দেখা।

বিজ্ঞানীরা দেখেছেন, স্পেনের গ্রানাদা-র ওই গুহায় স্পেনের বাসিন্দা বিট্রিজ ফ্লেমিনি থাকতে শুরু করার কিছুদিন পর দিন গুনতে ভুলে যান। নিজের মনে বই পড়তেন, ছবি আঁকতেন, শরীরচর্চা করতেন, লেখালিখি করতেন। আর এভাবেই একটা একটা করে দিন কাটাতে থাকেন তিনি। কিন্তু কখনও গুহা থেকে বাইরে বার হননি।

২০২১ সালের ২১ নভেম্বরে বিট্রিজ ফ্লেমিনি ওই গুহায় প্রবেশ করেন। তখন অতিমারির দাপটে সকলের মুখে মাস্ক থাকত। ফ্লেমিনি বাইরে বার হওয়ার পর সাংবাদিকদের জানান তাঁর এখনও মনে হচ্ছে যেন সকলে মাস্ক পরে আছেন। সময় যে এগিয়েছে তাঁর মনেই হচ্ছেনা।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026