ল্যাবরেটরি, প্রতীকী ছবি
ক্যানসার শরীরে দানা বেঁধেছে কিনা তা যত দ্রুত জানা যাবে ততই মঙ্গল। তাতে চিকিৎসা করাতে সুবিধা হয়। ক্যানসার সারাতে তা প্রাথমিক স্তরে ধরা পড়া ভাল বলে মনে করা হয়। খুব বেশি ছড়িয়ে পড়লে তা নিরাময় কঠিন হয়। এদিকে ক্যানসার পরীক্ষা করাতেও বিশেষ পরীক্ষা করাতে হয়।
এই অবস্থায় যে কোনও মানুষের জন্য অতি সহজেই শরীরে ক্যানসার দানা বেঁধেছে কিনা তা জানান দেওয়ার সহজ উপায় বার করলেন স্পেনের গবেষকেরা।
তাঁরা এমন একটি কিট তৈরি করেছেন যা মোবাইলের মাধ্যমে জানান দেবে শরীরে ক্যানসার আছে কিনা। তাও আবার মাত্র ৩ ঘণ্টার মধ্যে।
কিটটির দামও এমন কিছু হবেনা বলেই আশ্বস্ত করা হয়েছে। দাম কম হলে অনেকেই তা দিয়ে ক্যানসার পরীক্ষার পথে হাঁটতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
এই পরীক্ষাটি রক্তের নমুনা দিয়ে করা হবে। যা ওই কিটে ব্যবহার করলে তা ন্যানোটেকনোলজির মাধ্যমে রক্তে থাকা রাইবোনিউক্লিক অ্যাসিড পরীক্ষা করে জানিয়ে দেবে রক্ত যাঁর তিনি ক্যানসারে আক্রান্ত কিনা। আর তা জানা যাবে মোবাইল অ্যাপের সাহায্যে।
এতে যে কোনও মানুষ ঘরে বসে নিজেই নিজের পরীক্ষা করতে পারবেন। এমন এক আবিষ্কার ক্যানসার নির্ণয়ের ক্ষেত্রে যুগান্ত নিয়ে এল।
স্পেনের গবেষকরা চাইছেন আগামী দিনে আরও পরীক্ষা করে এই কিটকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে জুড়ে দিতে। যার খরচ আরও কম করা সম্ভব হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…