World

হ্রদের জল শুকিয়ে যেতেই উঁকি দিল ঐতিহাসিক স্থাপত্য, শুকনো হ্রদে মানুষের ঢল

টলটলে জলই সকলে দেখেছেন। তার তলায় যে কি রয়েছে তা কারও জানা ছিলনা। কিন্তু অস্বাভাবিক খরা পরিস্থিতি পুরো অবস্থাটাই বদলে দিয়েছে। শুকিয়ে গেল হ্রদ।

বিশাল হ্রদটা জুড়ে জল টলটল করত। বছরের পর বছর ধরে মানুষ সেটাই দেখেছেন। হ্রদের ধারে বেড়াতেও এসেছেন। আশপাশের অঞ্চলের জল সরবরাহও দাঁড়িয়েছিল ওই হ্রদের ওপরই। সেই হ্রদ যে কখনও শুকিয়ে যেতে পারে তা কেউ ভাবেননি।

কিন্তু সেই বিরলতম দৃশ্যও দেখে ফেললেন স্থানীয় মানুষজন। এক ভয়ংকর খরা ওই বিশাল হ্রদের জলও শুকিয়ে দিয়েছে। ফলে হ্রদের জলের তলায় থাকা তলদেশে এখন মানুষ বেড়িয়ে আসতে পারছেন।

এদিকে জল শুকিয়ে হ্রদের তলদেশ দেখা যেতেই নজর কেড়েছে জলের তলায় হারিয়ে যাওয়া একটি গির্জার ঘণ্টা স্তম্ভ। প্রাচীন সেই গির্জার এই ঐতিহাসিক স্থাপত্য এক সময় জলের তলায় হারিয়ে গিয়েছিল। তারপর থেকে তা জলের তলাতেই ছিল।

সেই গির্জার ঘণ্টা স্তম্ভ শুকিয়ে যাওয়া হ্রদে এখন ঝলমল করছে। যা দেখতে আশপাশ থেকে মানুষ ছুটে আসছেন। জলের তলায় থাকা এই স্থাপত্য যে কখনও চাক্ষুষও করা যাবে তা কেউ কল্পনাও করতে পারেননি।

স্পেন জুড়েই এখন খরা ক্রমশ ভয়ংকর চেহারা নিচ্ছে। জলাভাব বাড়ছে। বিশেষত ক্যাটালোনিয়া অঞ্চল জুড়ে অনেকগুলি হ্রদ শুকিয়ে যাওয়ায় এলাকায় জলাভাব চরম আকার নিয়েছে।

তেমনই একটি হ্রদ শুকিয়ে এমন এক স্থাপত্য সামনে চলে আসায় স্থানীয় মানুষ যেমন অবাক, তেমনই চিন্তিত। যেভাবে জলাভাব প্রকট হচ্ছে তাতে আগামী দিনে জলের সমস্যা কীভাবে মিটবে তা নিয়ে ক্রমশ কপালের ভাঁজ পুরু হচ্ছে তাঁদের।

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026