World

ফ্ল্যাট বা বাড়ি নয়, জলের দরে বিক্রি আছে গোটা একটা গ্রাম

একটা গোটা গ্রাম কার্যত জলের দরে বিক্রি আছে। যখন মানুষ একটা ফ্ল্যাট বা বাড়ি কেনার কথা ভাবছেন, তখন একটা গোটা গ্রাম স্বপ্ন দেখাচ্ছে।

জীবনে একটা ফ্ল্যাট বা একটা বাড়ি কেনার কথা তো সকলেই ভাবেন। অর্থের জোর থাকলে একটা বাগান সহ বাংলোও কিনতে চান অনেকে। কিন্তু কেউ একটা গ্রাম কিনে ফেলার কথা ভাবেন কি?

ভাবেন না। কারণ তা অসম্ভব বলে মনে করেন অনেকে। ধনীরা অনেক সময় গ্রাম দত্তক নেন। কিন্তু কেনা দুরস্ত। এখন সেই সুযোগ সামনে এসে গেল।

একটি গোটা গ্রাম বাড়িঘর, জমিজমা সহ বিক্রি আছে মাত্র ৫ কোটি ৭০ লক্ষ টাকায়। এখন ভারতের নামী শহরে ওই টাকায় ফ্ল্যাট পাওয়া মুশকিল হয়, আর সেখানে একটা গোটা গ্রাম পাওয়া যাচ্ছে ওই খরচে।

১৯৫০ সালে গ্রামটি তৈরি করা হয়েছিল এখানে পর্যটকদের আনাগোনা বাড়বে এই আশায়। কিন্তু তা হয়নি। স্পেনের রাজধানী শহর মাদ্রিদ থেকে গাড়িতে মাত্র ৩ ঘণ্টার পথ পার করলেই পর্তুগাল সীমান্তের কাছে এই গ্রাম ‘সালতো দে কাস্ত্রো’। গ্রামে রয়েছে ৪৪টি বাড়ি, ১টি হোটেল, স্কুল, চার্চ সবই।

১৯৮০ সাল পর্যন্ত পর্যটকদের আশা করা হলেও যেভাবে পর্যটন আকর্ষণ হয়ে উঠতে পারেনি এই গ্রাম। তারপর থেকে সেখানে আর কেউ থাকেন না।

তাই সময় নষ্ট না করে এবার তা বেচে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যে কেউ চাইলে এই গ্রামটি কিনতে পারেন। ২ লক্ষ ২৭ হাজার ইউরো দাম ধার্য হয়েছে। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৫ কোটি ৭০ লক্ষ টাকার মত।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই গ্রাম বিক্রির খবরটি ছড়িয়ে পড়ার পর এখন বিশ্বের সকলেই জেনে গিয়েছেন গ্রাম বিক্রি আছে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026