World

পরীক্ষা হলে অভিনব উপায়ে নকল ছাত্রের, সকলের মতে এও এক শিল্পকর্ম

পরীক্ষা হলে উত্তর লুকিয়ে লিখে আনার চেষ্টা আগেও হত। এখনও হয়। কিছু পড়ুয়া তা করে থাকে। কিন্তু এই নকল করাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেল এক ছাত্র।

আইনের পরীক্ষা চলছিল। হলে সকলেই পরীক্ষা দিতে ব্যস্ত। এক ছাত্র সঙ্গে করে অনেকগুলি পেন নিয়ে এসেছে পরীক্ষা হলে। অনেক ছাত্রছাত্রীই পরীক্ষার সময় সঙ্গে বেশি করে পেন রাখে। যাতে কালি শেষ হলে সমস্যা না হয়।

এই ছাত্রের কাছে যে পেনগুলি ছিল তা সবই একরকম দেখতে। মাথায় নীল খাপ আপ পুরো পেনটা স্বচ্ছ প্লাস্টিকের। সেই প্লাস্টিকের গায়ে কারুকার্য করা।

বেশ চলছিল পরীক্ষা। এমন সময় গার্ডের দায়িত্বে থাকা শিক্ষকের মনে একটা সন্দেহ হয়। তিনি এগিয়ে এসে ওই ছাত্রের আনা পেনগুলি তুলে নেন। তারপর তা খুব কাছ থেকে খতিয়ে দেখার পর কার্যত আঁতকে ওঠেন।

পেনের গায়ে কার্যত সূক্ষ্ম শিল্পকীর্তির মত করে লেখা নানা প্রশ্নের উত্তর। এমন করে ১১টি পেনের স্বচ্ছ গায়ে ওই ছাত্র এমন নিখুঁত সুন্দর অথচ অতিক্ষুদ্র লেখায় ভরিয়ে দিয়েছে।

প্রায় পুরো বইটাই এভাবে টুকে নিয়ে পরীক্ষা দিতে চলে এসেছে সে। অথচ দূর থেকে যে কারও মনে হবে পেনের ওপর ডিজাইন করা। কারও বোঝাই মুশকিল যে ডিজাইন নয় আসলে ওগুলি উত্তর।

ধরা পড়ার পর ওই ছাত্রকে পরীক্ষা হল থেকে বার করে দেওয়া হয়। তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। এগুলো তো নিয়মের মধ্যে পড়ে। কিন্তু এক অধ্যাপক পেনগুলিকে মহান শিল্পকর্ম হিসাবে তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়।

অনেকে তা দেখে মন্তব্য করেন ওই ছাত্র যে সময় এই পেনের ওপর নকল করার শিল্পে ব্যয় করেছে, সেই সময়টা মন দিয়ে পড়লে তার পরীক্ষা ভাল হতে পারত। ঘটনাটি ঘটেছে স্পেনে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026