World

মহিলাদের উর্ধ্বাঙ্গ না ঢেকে সাঁতার কাটার আহ্বান জানাল প্রশাসন

পুরুষদের মতই মহিলারা তাঁদের উর্ধ্বাঙ্গ অনাবৃত করে সুইমিং পুলে সাঁতার কাটুন। তা এই পরিস্থিতিতে বিশেষ কারণে জরুরি বলে মনে করছে একটি প্রশাসন।

পুরুষরা যখন সাঁতার কাটেন তখন তাঁদের নিম্নাঙ্গ ঢাকা থাকে। বুক নয়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে নিম্নাঙ্গের পাশাপাশি উর্ধ্বাঙ্গও ঢাকা থাকে। এবার কিন্তু পুরুষদের মত মহিলাদেরও খোলা বুকেই সাঁতার কাটার আহ্বান জানাল একটি স্থানীয় প্রশাসন।

পুরুষরা যদি তাঁদের বুক না ঢেকেই সাঁতার কাটতে পারেন তাহলে মহিলারা নন কেন? এই প্রশ্ন বেশ কিছুদিন ধরেই উঠছিল। এমনকি কয়েকজন মহিলা সুইমিং পুলে অনাবৃত স্তনে সাঁতার কাটতে চাইলেও তাঁদের আটকানো হয়।

এবার কিন্তু স্পেনের ক্যাটালান স্থানীয় প্রশাসন মহিলাদের খোলা বুকেই সাঁতার কাটার পক্ষে রীতিমত প্রচার শুরু করেছে। প্রশাসনের দাবি, পুরুষদের মত মহিলাদেরও খোলা বুকে সাঁতার কাটার অধিকার সুনিশ্চিত হলে লিঙ্গ বৈষম্য দূর হবে। যে সুযোগ পুরুষরা পাচ্ছেন, মহিলারাই বা পাবেন না কেন!

স্পেনের যে কোনও সমুদ্রসৈকতে কিন্তু মহিলাদের খোলা বুকে কেবল নিম্নাঙ্গ ঢেকে ঘোরা বা স্নান করার অধিকার রয়েছে। তবে স্পেনের বিভিন্ন কোণায় ছড়িয়ে থাকা পুরসভার সুইমিং পুল বা বেসরকারি সুইমিং পুলে মহিলারা খোলা বুকে সাঁতার কাটতে পারবেন কিনা তা স্থির করার অধিকার সুইমিং পুল কর্তৃপক্ষের।

এখানে অনেক সুইমিং পুলেই মহিলাদের অনাবৃত বুকে সাঁতার কাটতে দেওয়া হয়না। তবে তা ঠিক নয় বলেই মনে করছে ক্যাটালান স্থানীয় প্রশাসন। লিঙ্গ বৈষম্য দূর করে সব মহিলাকে খোলা বুকে সাঁতার কাটার আহ্বান জানিয়েছে তারা।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026