World

অফিসে বেশিক্ষণ কাজ করায় গেল চাকরি!

গুরুজন বা শুভাকাঙ্ক্ষীদের মুখে একটি কথা সাবধান বাণী হিসেবে শোনা যায়। অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। তবে বার্সেলোনার এক অফিসকর্মী জিন পি-কে এই সাবধান বাক্য কেউ শুনিয়েছিলেন কিনা জানা নেই। এক রিটেল চেন কোম্পানিতে কর্মরত এই ভদ্রলোককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ বড়ই সাংঘাতিক।

কাজপাগল এই ব্যক্তি নাকি নির্দিষ্ট সময়ের থেকে অনেক বেশি সময় কাজ করতেন, যা রীতিমতো ঐ কোম্পানির নিয়মবিরুদ্ধ। চাকরি হারিয়ে শেষমেশ আদালতের শরণাপন্ন হয়েছেন ঐ ব্যক্তি। ট্রাইব্যুনালের শুনানিতে কোম্পানি জানিয়েছে জিন পি এত আগে অফিস এসেছেন যে তাঁর উপস্থিতি রেকর্ডই হয়নি। তাঁকে অতীতে সাত তাড়াতাড়ি অফিসে এসে কাজ করা নিয়ে সতর্ক করাও হয়েছিল।

এদিকে বরখাস্ত কর্মীর আইনজীবী বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, তাঁর মক্কেল তো আদতে কোম্পানির ভালোর জন্যই অতিরিক্ত সময় কাজ করেছেন। তাই তাঁকে বরখাস্ত করাটা একেবারেই অনুচিত। এখন দেখার আদালত এ প্রসঙ্গে আদালত কী মত পোষণ করে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026