World

সার্কাস থেকে পালিয়ে রাতের শহরে ঘুরে বেড়াল ১টি লামা ও ৮টি উট

রাতের শহরে সকলে যখন ঘুমিয়ে কাদা তখন শহরের রাস্তায় ওরা ঘুরে বেড়াল নিজেদের খুশি মতন। রাতের রাস্তায় গাড়িও তেমন না থাকায় তাদের কোনও সমস্যাও হয়নি।

রাতের শহরে গাড়ি কমই থাকে। মানুষজনের দেখা মেলাও ভার হয়। সেই ফাঁকা পথঘাটেই অবাক চোখে ঘুরে বেড়াল ওরা। অবশ্যই কেউ আলাদা ভাবে নয়। সকলে একসঙ্গেই ঘুরল এধার ওধার।

রাতের শহরে তারা তখন মুক্ত জীবনের অধিকারী। হতে পারে অল্প সময়ের জন্য। তবু এই স্বাধীনতাটা বেশ উপভোগই করেছে তারা।

সারা জীবন সার্কাসের ঘেরাটোপে বন্দি হয়ে থাকে তারা। সময় সময় খাওয়া আর সার্কাস দেখানোর সময় নির্দেশ মেনে কসরত দেখানো। এই ছিল তাদের প্রতিদিনের রুটিন। সেখান থেকে বেরিয়ে কিছুটা সময় এক স্বাধীন জীবন কাটাল তারা। অবাক হল শহর দেখে।

ওরা সাকুল্যে ৯টি প্রাণি। ৮টি উট আর ১টি লামা। তারা সার্কাস থেকে বেরিয়ে শহরের রাস্তায় একসঙ্গেই ঘুরে বেড়াচ্ছিল। খবর যায় পুলিশের কাছে। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। ঘিরে ফেলে এই প্রাণিগুলিকে। তারপর তাদের ধরে ফের ফেরত পাঠানো হয় সার্কাসে।

ঘটনাটি ঘটেছে স্পেনের রাজধানী শহর মাদ্রিদে। সেখানেই একটি সার্কাস সংস্থার পোষা এই উটগুলি বা লামাটি সকলের অলক্ষ্যে এভাবে বেরিয়ে গেল কীভাবে?

সার্কাস সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের ধারনা প্রাণিগুলি বেরিয়ে যায়নি। তাদের বেরিয়ে যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছিল। আর তা করেছিলেন পশু অধিকার নিয়ে কাজ করা কিছু মানুষ।

সার্কাসের তরফে এটাও জানানো হয়েছে রাস্তায় ভোর ৫টা পর্যন্ত ঘুরে বেড়ানো ওই প্রাণিদের কারও কোনও চোট আঘাত লাগেনি। তারা ভাল আছে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026