Sports

জুনে ফিরছে ফুটবল লিগ লা লিগা, ইঙ্গিত তেমনই

স্পেনের ক্লাব ফুটবল প্রতিযোগিতা লা লিগা কী আগামী জুনেই শুরু হয়ে যাচ্ছে? এই প্রশ্নের প্রায় উত্তরই দিয়ে দিলেন লা লিগা প্রেসিডেন্ট।

জার্মানি ইতিমধ্যেই জানিয়েই দিয়েছে তারা আগামী ১৬ মে থেকে জার্মানির ফুটবল লিগ বুন্দেশলিগা শুরু করতে চলেছে। ইউরোপ জুড়ে করোনা তাণ্ডবের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। তবে ফাঁকা স্টেডিয়ামে ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েই মাঠে নামিয়ে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে এই ফুটবল প্রতিযোগিতার ম্যাচগুলি হবে বলেও জানানো হয়েছে। ইউরোপে বুন্দেশলিগার মতই লা লিগা অত্যন্ত জনপ্রিয় ক্লাব ফুটবল লিগ। এবার স্পেনের এই লিগ শুরু হতে চলেছে আগামী জুনে। অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস।

কবে শুরু হতে পারে লা লিগা? আগে শোনা যাচ্ছিল ১৯ জুন শুরু হতে পারে লা লিগা। তেবাস জানাচ্ছেন, তাঁর ইচ্ছা লা লিগা ১২ জুন থেকে শুরু করার। তবে বুন্দেশলিগার মত একই রাস্তায় হেঁটে তিনিও চাইছেন যাবতীয় স্বাস্থ্য বিধি মেনেই শুরু হোক এই লিগ। সেক্ষেত্রে প্রত্যেক ফুটবলারকে পরীক্ষা করিয়ে তারপরই মাঠে নামানো হবে। এছাড়াও স্বাস্থ্যবিধি সম্পূর্ণ মানা হবে বলে জানিয়েছেন তেবাস। ফুটবলারদের যাবতীয় সুরক্ষা বজায় রাখা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

তেবাস এটাও জানিয়েছেন যখন থেকে স্পেনে করোনা ছড়াতে শুরু করে তারপর থেকেই বন্ধ ফুটবল। গত মার্চ থেকেই ফুটবল ম্যাচ বন্ধ। তিনি চান এতদিন থমকে থাকা লা লিগার এবারের সিজন দ্রুত শেষ করতে। এজন্য একটি রাস্তাও বার করেছেন তিনি। তেবাস চাইছেন ১২ জুন থেকে যদি লা লিগা শুরু করা যায় তাহলে তারপর টানা ৩৫ দিন ম্যাচ খেলানো হবে। প্রতিদিনই ম্যাচ থাকবে। আর এভাবেই দ্রুত শেষ করা হবে লিগ। প্রসঙ্গত স্পেনে এখনও পর্যন্ত ২৬ হাজার ৭৪৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত ২ লক্ষ ৬৮ হাজারের ওপর মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026