SciTech

বেসরকারি সংস্থা হিসাবে মহাকাশে পাড়ি, ইতিহাস গড়ল স্পেসএক্স

মহাকাশে এতদিন সরকারি যানই যাত্রা করেছে। সে যে দেশই হোক। এই প্রথম কোনও বেসরকারি সংস্থার মহাকাশযান মহাকাশে পাড়ি দিল।

ওয়াশিংটন : মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নয়া রেকর্ড সৃষ্টি করল স্পেসএক্স। ইলন মাস্ক-এর এই সংস্থাই হল বিশ্বের প্রথম বেসরকারি সংস্থা যারা মহাকাশে শুধু যানই পাঠাল না, সেইসঙ্গে পাঠাল ২ মহাকাশচারীকেও।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ২ নভশ্চরকে নিয়ে মহাকাশে উড়ে যায় স্পেসএক্স-এর যান। উৎক্ষেপণ সম্পূর্ণ সফল হয়েছে। যা কার্যত ইতিহাসের পাতায় নাম তুলে ফেলল।

ফ্যালকন ৯ রকেটে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে রওনা দেয় স্পেসএক্স। স্পেসএক্স-এর পাড়ি দেওয়া নিয়ে অনেকদিন ধরেই প্রস্তুতি চলছিল। গত বুধবার খারাপ আবহাওয়ার জন্য উড়ান বাতিলও হয়।

অবশেষে সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব। মহাকাশে পাড়ি জমাল একটি বেসরকারি সংস্থার যান। স্পেসএক্স ক্রু ড্রাগন-এ চেপে নাসা-র ২ মহাকাশচারী পাড়ি দেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে।

মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে শেষবার মহাকাশে মানুষ পাঠিয়েছিল ২০১১ সালে। তারপর দীর্ঘ ৯ বছর পর ফের মহাকাশে পাড়ি জমালেন নাসা-র ২ বিজ্ঞানী।

ফ্লোরিডায় নাসা-র মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র কেনেডি স্পেস সেন্টার থেকে পাড়ি দেয় ক্রু ড্রাগন। উৎক্ষেপণ সফল হওয়ার পর ২ নভশ্চরকে নিয়ে যানটি আন্তর্জাতিক স্পেস সেন্টারে পৌঁছতে সময় নেবে ১৯ ঘণ্টা।

এদিকে নভশ্চররা সেখানে পৌঁছে যাওয়ার পর ক্রু ড্রাগন মহাকাশযানটি কক্ষে প্রয়োজনে ২১০ দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে বলে জানানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026