SciTech

মহাকাশে গেল আইসক্রিম, গেল পিঁপড়ে, অ্যাভোকাডো

মহাকাশে পৌঁছে গেল জিভে জল আনা আইসক্রিম। মহাকাশচারীদের জন্যই এই উদ্যোগ নেওয়া হল। সেই সঙ্গে মহাকাশে পৌঁছল পিঁপড়ে থেকে অ্যাভোকাডো ফলও।

মহাকাশে পৌঁছে গিয়েছেন অনেকদিন হল। সেখানে স্পেস স্টেশনে কাজ করে চলেছেন তাঁরা। পরিশ্রমের মাঝে খাওয়ারও তো দরকার পড়ে। খাবার যথেষ্টই অবশ্য মজুত থাকে। তবে রসনা অনেক সময় খাবারে বৈচিত্র্য চায়।

মনের মত খাবার পেলে বেশ হয়! তাই মহাকাশচারীদের জন্য এবার মহাকাশে পৌঁছে গেল আইসক্রিম। সুস্বাদু আইসক্রিম নিয়ে মহাকাশে পাড়ি দেয় স্পেসএক্স-এর একটি ফ্যালকন রকেট। যা এর আগেও একবার মহাকাশে ঘুরে এসেছে।

এবার দ্বিতীয় দফায় পাড়ি দিল সেখানে। তবে শুধু আইসক্রিম পৌঁছে দিতেই ফ্যালকন পাড়ি জমায়নি। সেইসঙ্গে পাঠানো হয়েছে বেশ কিছু পিঁপড়ে।

পিঁপড়ের মত প্রাণি মহাকাশে পাঠিয়ে সেখানে প্রয়োজনীয় গবেষণা ও পর্যবেক্ষণ চালাতে চাইছেন বিজ্ঞানীরা। এদিকে পিঁপড়ের সঙ্গে সঙ্গে অ্যাভোকাডো নামে ফলটিও পৌঁছেছে সেখানে।

সঙ্গে গেল একটি মানুষের সমান চেহারার রোবট। মহাকাশে পৌঁছনো অ্যাভোকাডো সহ অনেক তাজা ফল ও আইসক্রিম বাদে সবই যে গবেষণার প্রয়োজনে তা বলার অপেক্ষা রাখে না।

গত রবিবার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে পাড়ি দেয় রকেটটি। এই নিয়ে স্পেসএক্স সংস্থা মহাকাশে মোট ২৩টি যান পাঠাল।

ফ্যালকন রকেটের পেটে রয়েছে ড্রাগন ক্যাপসুল। তার মধ্যেই রয়েছে যাবতীয় ফল, আইসক্রিম থেকে পিঁপড়ে, রোবট।

মহাকাশে ক্রমশ নিজেদের যাতায়াত সুগম করে তুলছে মানুষ। হালেই পৃথিবী থেকে প্রায় ১০০ কিলোমিটার পার করে মহাকাশে ঘুরে এসেছেন অ্যামাজন কর্তা জেফ বেজোস।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026