Health

কোনও মানুষ এখানে গেলেই তেড়ে আসছে নানা ভাইরাস, বলছে গবেষণা

এ ধারনা বিশেষ ছিলনা। মানুষ জানার নেশায় কোথায় কোথায় পৌঁছে যান! কিন্তু এমন এক জায়গা রয়েছে যেখানে পৌঁছলেই তেড়ে আসছে ভাইরাস।

এখানে পৌঁছে গেলেই মানুষের দেহে থাকা শ্বেত রক্তকণিকা তার চরিত্র বদলে ফেলছে। ফলে মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতায় তার প্রভাব পড়ছে। অনেক কমে যাচ্ছে রোগপ্রতিরোধ ক্ষমতা। আর ঠিক তখনই আশপাশে থাকা ভাইরাস তেড়ে আসছে তার দিকে।

সহজেই কাবুও করে ফেলছে। কারণ ভাইরাসকে পাল্টা জবাব ছুঁড়ে দেওয়ার ক্ষমতা, লড়াই করার ক্ষমতা ওই মানুষটির দেহে অনেকটাই ততক্ষণে হ্রাস পেয়েছে। এমনই দাবি করছেন কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

আবার তাঁরা এটাও দাবি করছেন যে সেখান থেকে ফিরলেই ফের শ্বেত রক্তকণিকা তার স্বাভাবিক কাজ শুরু করে দিচ্ছে। ফলে ফিরে আসছে স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা।

এখন প্রশ্ন হল কোথায় গেলে এমনটা হচ্ছে? এমন হচ্ছে মহাকাশে গেলে। মহাকাশে পৌঁছে দীর্ঘদিন কাটান নভশ্চরেরা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে তাঁরা গবেষণা করেন। মহাকাশে মাঝেমধ্যে বেরিয়ে ভেসেও আসেন। অনেক গবেষণামূলক ও মেরামতির কাজ করেন।

নভশ্চর, প্রতীকী ছবি

এই নভশ্চরদের ক্ষেত্রে দেখা যায় তাঁরা প্রায়ই মহাকাশে পৌঁছে ত্বকের সংক্রমণে ভোগেন। শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত সমস্যাতেও ভোগেন। ঘা হয়ে যায় অনেকের দেহে। সবই হয় নানা ধরনের ভাইরাসের কারণে।

আর সেসব ভাইরাস তাঁদের আক্রমণ করতে পারে সহজেই। কারণ তাঁরা মহাকাশে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই প্রায় তাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়।

এখন মহাকাশে ঘোরাফেরা মানুষের বাড়ছে। মহাকাশে বেড়াতে যাওয়াও শুরু হয়েছে। বেসরকারি সংস্থা মহাকাশে বেড়াতে নিয়ে যাচ্ছে মানুষকে। সে তো তবু অল্প সময়ের জন্য। কিন্তু নভশ্চরদের এই সমস্যা কিন্তু হচ্ছে।

বিভিন্ন মহাকাশচারীকে পরীক্ষা করার পর গবেষকেরা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। খোঁজ পেয়েছেন ওই মহাকাশচারীরা মহাকাশে পৌঁছনোর পর তাঁদের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা আচমকা কমে যাওয়ার বিষয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026