SciTech

পৃথিবীর খুব কাছেই অতিকায় ব্ল্যাকহোল, জানতেন না বিজ্ঞানীরাও

বিজ্ঞানীদেরও বিষয়টা জানা ছিলনা। এতদিন পর তাঁরা জানতে পারলেন পৃথিবীর খুব কাছেই রয়েছে সূর্যের চেয়েও ১০ গুণ বড় ১টি ব্ল্যাকহোল।

পৃথিবীর কাছেই রয়েছে এমন এক প্রকাণ্ড মিশকালো কৃষ্ণগহ্বর। অথচ তার খোঁজ ছিলনা মহাকাশ বিজ্ঞানীদের কাছেও। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের জেমিনি অবজারভেটরি থেকে মহাকাশের খোঁজখবর নিতে গিয়ে বিজ্ঞানীদের নজরে পড়ে এটি। যা সূর্যের চেয়েও ১০ গুণ বড়।

কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল তৈরি হয় একটি তারার মৃত্যুর পর। অর্থাৎ নক্ষত্রের জীবনকাল শেষ হলে তা অনেক সময় ব্ল্যাকহোলে পরিণত হয়। আকাশগঙ্গা ছায়াপথেই রয়েছে এই ব্ল্যাকহোল। যা এতদিন নজরে পড়েনি।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবী থেকে মাত্র ১৬ হাজার আলোকবর্ষ দূরেই অবস্থান করছে এই ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর। পৃথিবীর এত কাছে এখনও কোনও কৃষ্ণগহ্বরের খোঁজ পাওয়া যায়নি। ফলে এটাই প্রথম সেই কৃষ্ণগহ্বর যা পৃথিবীর সবচেয়ে কাছে পাওয়া গেল।

ওফিউচাস নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে এই কৃষ্ণগহ্বরটি। এই কৃষ্ণগহ্বরটিকে প্রদক্ষিণ করছে অন্য একটি নক্ষত্র। যা আকারে সূর্যের মত।

পৃথিবী সূর্যের চেয়ে যতটা দূরে রয়েছে প্রায় একই দূরত্ব বজায় রেখেই কৃষ্ণগহ্বরটিকে প্রদক্ষিণ করছে ওই নক্ষত্রটি। এর আগে সূর্যের সবচেয়ে কাছের যে কৃষ্ণগহ্বরের খোঁজ মিলেছিল তার চেয়েও ৩ ভাগ কম দূরত্বে অবস্থান করছে নতুন আবিষ্কার হওয়া কৃষ্ণগহ্বরটি।

বিজ্ঞানীরা এই আবিষ্কারে আপ্লুত। কারণ তাঁদের দাবি, এর ফলে কৃষ্ণগহ্বরে যা ঘটে চলেছে তা খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন তাঁরা। আর তা দেখতে পারলে মহাকাশের রহস্য আরও কিছুটা জানতে পারবেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026