SciTech

গ্রহের গা দিয়ে বার হচ্ছে অদ্ভুত গন্ধ, কোন গ্রহ জানালেন বিজ্ঞানীরা

একটি গ্রহের গা দিয়ে পচা ডিমের দুর্গন্ধ বার হচ্ছে। সেটা কোন গ্রহ তাও জানিয়ে দিলেন বিজ্ঞানীরা। কেন এমন গন্ধ তাও জানালেন।

শুনেছ কি বলে গেল সীতারাম বন্দ্যো, আকাশের গায়ে নাকি টকটক গন্ধ? টকটক থাকে নাকো হ’লে পরে বৃষ্টি, তখনও দেখেছি চেটে একেবারে মিষ্টি। ছোট থেকে সুকুমার রায় পড়ে বড় হওয়া গড়পড়তা বাঙালির দিব্যি লাইনগুলো চোখের সামনে ভাসে। কানে বাজে।

সুকুমার রায়ের লেখা সেই আকাশের গায়ে টকটক গন্ধ পাওয়া গেছে কিনা জানা নেই, তবে এবার একটি গ্রহের গায়ে পচা ডিমের চড়া দুর্গন্ধ পেলেন বিজ্ঞানীরা। নেচার পত্রিকায় এই বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি-তেও এ বিষয়ে একটি লেখা প্রকাশিত হয়েছে। যেখানে সৌরমণ্ডলের বাইরে থাকা একটি গ্রহে এমন পচা ডিমের গন্ধের কথা জানতে পেরেছেন বিজ্ঞানীরা।

সৌরমণ্ডলে বৃহস্পতি এমন একটা গ্রহ যেখানে পচা ডিমের গন্ধ পাওয়া যায়। কিন্তু সেটা কিছু অংশে। এবার যে গ্রহটির কথা জানা গেছে তার পুরোটা দিয়েই বার হচ্ছে এমন গন্ধ।

পৃথিবী থেকে খুব যে দূরে রয়েছে গ্রহটি তাও নয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দেওয়া তথ্য পর্যালোচনা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, এ গ্রহটি বৃহস্পতির মতই একটি গ্যাস জায়ান্ট। যেখানে তাপমাত্রা প্রায় ১ হাজার ডিগ্রি সেলসিয়াস।

এখানে একধরনের গ্যাসীয় বৃষ্টি হয়। সারা গ্রহটি জুড়ে রয়েছে হাইড্রোজেন সালফাইড। তার থেকেই এই পচা ডিমের দুর্গন্ধ বার হয়। এ গ্রহে কোনও প্রাণ থাকা সম্ভব নয়, এটাও মেনে নিয়েছেন বিজ্ঞানীরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026