SciTech

পৃথিবীর মত গরম, জল থাকতে পারে, খুব কাছেই দেখা দিল অন্য পৃথিবী

তিলোত্তমায় যে গরমটা দেখতে পাওয়া যায়, সেটাই রয়েছে একটা গ্রহ জুড়ে। যা পৃথিবীর খুব কাছেই অবস্থান করছে। তবে কি সেখানে প্রাণ রয়েছে?

এ শহরে এবার গরমে পারদ চড়েছে ৪৩ ডিগ্রিতে। এমন উত্তাপ কষ্টকর। তবে মানুষ সেই গরমে অভ্যাস করে ফেললে দিব্যি থেকে যেতে পারেন। এই নিয়ন্ত্রিত তাপমাত্রায় প্রাণের অস্তিত্ব থাকতেই পারে। তা তাই অস্বাভাবিকও নয়।

পৃথিবীর খুব কাছেই ঠিক এমনই একটি গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। তাই নতুন করে ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের তত্ত্ব জোরদার হয়েছে। গ্লিস ১২ বি, এটাই নামকরণ হয়েছে এই নয়া খোঁজ মেলা গ্রহের। যা আয়তনে পৃথিবীর চেয়ে একটু ছোট।

শুক্রগ্রহের আয়তনের সঙ্গে তার দারুণ মিল। পৃথিবী থেকে মাত্র ৪০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই গ্রহটি। বিজ্ঞানীরা মনে করছেন গ্রহটি মহাশূন্যে ভেসে বেড়ানো অন্য গ্রহদের তুলনায় অনেকটাই ঠান্ডা।

৪২ ডিগ্রির মত তাপমাত্রার এই গ্রহটির পারদই এক নতুন আশার সঞ্চার করেছে। বিজ্ঞানীরা মনে করছেন এই তাপমাত্রার কোনও গ্রহে জল থাকাটা আশ্চর্যের নয়। আর জল থাকা মানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়াটাও অস্বাভাবিক নয়।

পৃথিবীর এত কাছে এ পৃথিবী নিয়ে তাই বিজ্ঞানীদের ক্রমশ কৌতূহলের পারদ চড়েই চলেছে। শুধু যেটা বিজ্ঞানীদের কাছে এখনও পরিস্কার নয় তা হল এ গ্রহটিতে কি আদৌ কোনও বায়ুমণ্ডল রয়েছে?

যদি বায়ুমণ্ডল থাকে, তাহলে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু যদি তা না থাকে তাহলে কোনও প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবেনা।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026