Kolkata

মেয়র পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়

কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। পুরসভার চেয়ারপার্সন মালা রায় এদিন শোভনবাবুর ইস্তফাপত্রের প্রাপ্তি স্বীকার করেছেন। মালাদেবী জানিয়েছেন, শোভন চট্টোপাধ্যায় তাঁর প্রতিনিধি মারফত ইস্তফাপত্র তাঁর কাছে পাঠান। সেই ইস্তফাপত্র তিনি গ্রহণ করেছেন। নিজে না এসে কোনও প্রতিনিধি মারফতও এভাবেই ইস্তফাপত্র পাঠানো যায় বলেও এদিন মালাদেবী সকলকে আশ্বস্ত করেন।

গত মঙ্গলবার রাজ্যের ২টি দফতরের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর মুখ্যমন্ত্রী স্বয়ং শোভন চট্টোপাধ্যায়কে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। কিন্তু বুধবারও তিনি ইস্তফা না দেওয়ায় নানা জল্পনা শুরু হয়েছিল। অবশেষে এদিন গোলপার্কের বাড়ি থেকে তাঁর নিরাপত্তারক্ষী মারফত ইস্তফাপত্র কলকাতা পুরসভায় পাঠিয়ে সব জল্পনায় জল ঢাললেন শোভনবাবু।

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026